অনিঃশেষ আলো $ ৯৭ “আমি মানি না'- এবার উয়াইস মুখ খুলল-_ “আপনি বোধহয় বলতে চাচ্ছেন, আমি আর আপনার কন্যা ইসলাম গ্রহণ করে ভালো করিনি । মুসলমানদের উপর মিথ্যা অপবাদ আরোপ থেকে আপনি বিরত থাকুন ।' “এটা অপবাদ নয়'- রাবেয়ার পিতা বলল- “এমন মুসলমান আমি তোমাকে দেখাতে পারব এবং দেখাবও ।' “এ তাদের ব্যক্তিগত কর্ম- উয়াইস বলল- “ইসলাম কিংবা খলীফা অথবা জাতিগতভাবে মুসলমান তাদের মদপানের অনুমতি দেয়নি । না ইসলাম মদপানকে বৈধ সাব্যস্ত করেছে ।' “কটা দিন গেলেই তুমি এসব বুঝতে পারবে'- রাবেয়ার পিতা বলল- “সেই মদ্যপ মুসলমানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দেখাদেখি অন্য মুসলমানরাও মদপান শুরু করবে । মদের নেশা বিবেকের উপর প্রভাব বিস্তার করে । তারপর মানুষ অন্যান্য পাপের প্রতি আকৃষ্ট হতে শুরু করে । এই জাতিটা যদি মদপানে অভ্যস্ত হয়ে যায়, তাহলে তাদের সেই সদাচার, সেই মহৎ চরিত্র নিঃশেষ হয়ে যাবে, যার দ্বারা প্রভাবিত হয়ে অমুসলিমরা ইসলাম কবুল করছে ।" উয়াইসের সঙ্গে রাবেয়াও বিরক্ত হতে শুরু করেছে যে, তার পিতা ইসলামের ব্যাপারে অনীহা প্রকাশ করছে এবং মুসলমানদের বদনাম করছে। রাবেয়া তার পিতার ব্যাপারে জানত, লোকটা নিজের ধর্মের ব্যাপারে খুবই কট্রর ৷ বরং খিস্টবাদ তার মন-মস্তিষ্কের উপর উন্মাদনার মতো বৌঁকে বসেছিল । তাই সে ভালো মনে করল, পিতার ইসলামের দুর্নাম রটানোর ধারা এখানেই থামিয়ে দেবে । তাই পিতাকে বলল, আমি ভবিষ্যতেও উয়াইসকে সঙ্গে করে আসতে চাই; তাতে আপনার অনুমতি আছে কি? “না'- রাবেয়ার পিতা সঙ্গে-সঙ্গে সিদ্ধান্ত শুনিয়ে দিল- “তোমাদের দুজনের জন্যই আমার ঘরের দরজা বন্ধ হয়ে গেছে । তবে যদি দুজনে খিস্টধর্মে ফিরে আস, তাহলে তোমাদের জন্য আমি শুধু ঘরের দরজা-ই নয়- হৃদয়-আত্মার দ্বারও উন্মুক্ত করে দেব ।' “এখন আর আমরা ভুল দরজায় প্রবেশ করব না'- উয়াইস বলল এবং বসা থেকে উঠে দীড়াল । রাবেয়াকেও দীড় করাল । বলল, চলো রাবেয়া! আমি নিজের অপমান-অবমাননা সহ্য করতে পারব; কিন্তু ইসলাম ও মুসলমানদের সামান্য দুর্নামও আমি বরদাশত করতে পারব না । এখানকার আরও কয়েকজন ব্রিস্টানকে আমি মুসলমান বানাব 1 'বোধহয় তুমি তা পারবে না'- রাবেয়ার বড় ভাই যে কিনা এতক্ষণ নীরব ছিল বলল- “ওকে ইসলাম প্রচার থেকে ফিরিয়ে রেখো রোজি! অন্যথায়... ।' অনিঃশেষ আলো-২/৭ ূ ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।