অনিঃশেষ আলো $ ৯৬ “আমরা তোমাকে আমাদের জামাতা বানাইনি'- রাবেয়ার পিতা বলল- “তুমি নিজেও পথভ্রষ্ট হয়েছ, আমাদের মেয়েটাকেও পথঘ্রষ্ট বানিয়েছ। এই ঘরে আমরা তোমাকে সদাচারের অধিকার দিতে পারি না ।' রাবেয়ার মুখটা রাগে-অনুশোচনায় লাল হয়ে গেল। উয়াইস তাকে বলল, তুমি বলো, মানুষ তোমাকে ধোকায় ফেলে কোথায় পৌছিয়ে দিয়েছিল আর আমি আমার সঙ্গীদের নিয়ে তোমাকে কীভাবে রক্ষা করেছি। রাবেয়া ক্ষোভকম্পিত কণ্ঠে পরিবারের লোকদের বলল, আপনারা বসুন এবং শুনুন আমার উপর দিয়ে কীরূপ ঝড় বয়ে গিয়েছিল আর আল্লাহ আকাশ থেকে আমার সাহায্যে কীভাবে তিনজন ফেরেশতা নামিয়ে দিয়েছিলেন । সবাই বসে পড়ল । রাবেয়া উয়াইসকে নিজের পাশে বসিয়ে নিল এবং কাহিনী শোনাতে শুরু করল । ঘটনার বিবরণ শুনে-শুনে ধীরে-ধীরে তাদের অবস্থা স্বাভাবিক হতে লাগল । শেষে রাবেয়া বলল, আমি এতই অসহায় ও অপারগ ছিলাম যে, উয়াইস ও তার সাথীরা আমার সঙ্গে যেমন খুশি আচরণ করতে পারত । কিন্তু আমার সঙ্গে তারা ফেরেশতার মতো আচরণ করল । “আমি তাদের এই চরিত্র ও আচরণে প্রভাবিত হয়ে মুসলমান হয়েছি'_ রাবেয়া বলল- “অন্যথায় তোমার মনে আছে মা! উয়াইস যখন রবিন ছিল তখন তাকে আমি মনে-প্রাণে কামনা করতাম । কিন্তু যখনই এ মুসলমান হয়ে গেল, আমি তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলাম । আমি বলছি, যতখানি ভালো চরিব্র মুসলমানদের, ততটা আর কারও হতে পারে না। মিশর গিয়ে দেখে আসো; ধিস্টান রাজা হেরাকল ধ্রিস্টানদের রক্ত ঝরাচ্ছেন । ওখানে একটা সমস্যার কোনোই সমাধান মিলছে না যে, সত্য ও সঠিক ধ্রিস্টবাদ কোনটি; স্ম্রাট হেরাকল-এরটি, নাকি তার প্রজাদেরটি ৷ রাবেয়া অনর্গল বলেই চলল । উয়াইস নীরব বসে আছে। পরিবারের সদস্যরা চুপচাপ শুনতে থাকল । “আমি অন্য কোনো উদ্দেশ্যে আসিনি'- রাবেয়া বলল- “আমি বলছি কী; আপনারা সবাই ইসলাম কবুল করে নিন । "তুমি কোন মুসলমানদের কথা বলছ?'- রাবেয়ার পিতা বলল- “সেই মুসলমান অপর কেউ ছিল, যাদের চরিত্র ছারা প্রভাবিত হয়ে অমুসলিমরা ইসলাম গ্রহণ করত | ইসলাম মদপান তেমন হারাম করেছে, যেমন হারাম শুকর । আমি জানি, মুসলমান মদের ঘ্াণ থেকেও দূরে পালিয়ে যায় । কিন্তু এখানকার কিছু মুসলমান মদপান শুরু করে দিয়েছে এবং তারা মদপানকে হালাল যনে করছে ।' ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।