অনিঃশেষ আলো ৫ ৯৫ আত্মা কিংবা প্রেতাত্মা! তারা নিশ্চিত হয়ে বসে আছে, আমাদের রোজি এখন আর জীবিত নেই । ও তো পাগলের মতো হয়ে নগরী থেকে বেরিয়ে গিয়েছিল । এতদিনে যখন ফিরে আসেনি, তাহলে নির্ঘাত কোথাও মরে গেছে । এর মধ্যে সময় পার হয়ে গেছে এক বছরের পরেও কয়েক মাস । তার ফিরে আসবার আশা সবাই ছেড়েই দিয়েছিল । আর এখন কিনা তারই বয়সী, তারই চেহারার একটা মেয়ে তাদের সামনে দীড়িয়ে! সবাই হা করে তার পানে তাকিয়ে আছে; কারও মুখে কোনো কথা নেই, যেন সবাই পাথর হয়ে গেছে। “কী হয়েছে তোমাদের?'- রাবেয়া তার পিতামাতা ও ঘরের অন্যান্যদের উদ্দেশ করে জিজ্ঞেস করল- "তোমরা কেউ কথা বলছ না কেন? আমি বেঁচে আছি; বরং আগের চেয়ে বেশি জীবিত আছি ।" “তুমি কি সত্যিই বেঁচে আছ রোজি?" রাবেয়ার মা নিজের বাহুদুটা প্রসারিত করে এগুতে-এগুতে জিজ্ঞেস করল । “না মা!'- রাবেয়া বলল- 'রোজি মরে গেছে । আমি এখন রাবেয়া । আমি মুসলমান হয়ে গেছি । আমার স্বামী বাইরে দীড়িয়ে আছে । তাকে আমি ভেতরে নিয়ে আসি ।' রাবেয়ার মায়ের ছড়ানো বাহুদুটা নিথর হয়ে নিচে নেমে গেল । রোজির ইসলাম গ্রহণের সংবাদ তার কাছে খুবই খারাপ ঠেকল । রাবেয়া অল্প বয়সের মেয়ে । মুখের চেহারা দেখে কারও মনের ভাব আন্দাজ করার মতো অভিজ্ঞতা এখনও তার অর্জিত হয়নি । এসেছে সে আবেগের আতিশয্য নিয়ে এবং ছিল বেশ উৎফুল্ল । মা ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিক্রিয়া অনুধাবন না করেই সে দৌড়ে বাইরে চলে গেল এবং উয়াইসকে বাহুতে ধরে ভিতরে নিয়ে এল | উয়াইস মনে করল, ওর পিতামাতা ওকে অনুমতি দিয়েছে নিশ্চয় । উয়াইস ভিতরে ঢুকে রাবেয়ার পিতার সামনে পড়ল । তার সঙ্গে করমর্দন করতে উয়াইস হাতদুটা বাড়িয়ে দিল । কিন্তু রাবেয়ার পিতা নিজের ডান হাতটা এগিয়ে দেওয়ার পরিবর্তে পিছনে সরিয়ে নিল । রাবেয়ার মা উয়াইসের প্রতি তাচ্ছিল্যের চোখে তাকাল এবং মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল । রাবেয়ার বড় এক ভাই-ভাবীও ঘরে ছিল । তারাও উয়াইসের সঙ্গে অবজ্ঞাসুলভ আচরণ দেখাল । “দেখেছ তো রাবেয়া! উয়াইস বলল- “আমি যা বলেছি, তা-ই তো ঘটল । এদের বলো, আমি তোমাকে কোথায় পেয়েছিলাম এবং কীভাবে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছি। এদের মাঝে এতটুকু নৈতিকতাবোধও নেই যে, জামাতার সঙ্গে জামাতাসুলভ আচরণ করবে । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।