অনিঃশেষ আলো $ ৯৪ থেকে এসেছিল । অধিবাসীও সে ওখানকারই | তাই সে হালব ফিরে যাওয়ার আদেশ পেল । রাবেয়া- যে কিনা ইসলাম গ্রহণের আগে রোজি ছিল- মিশর থেকে ফিরে আসা অবধি উয়াইস-এর কাছে ধরণা দিয়ে বসল, আমি হালবে পিতামাতার সঙ্গে দেখা করতে যাব । উয়াইস তাকে বোঝাতে চেষ্টা করল, এর জন্য তুমি এতখানি উদগ্রীব হয়ো না। কারণ, তারা ও তোমার অন্যান্য আত্মীয়-স্বজন তোমাকে দেখে খুশি হবে না এবং তোমার ইসলাম গ্রহণ করাকে ভালো চোখে দেখবে না। উয়াইসও নওমুসলিম ছিল। তার ইসলাম গ্রহণের সংবাদ যে-ই শুনত, সে-ই বিস্মিত হতো, আক্ষেপ করত । কারণ, ছেলেটা ছিল অত্যন্ত বিচক্ষণ, দুঃসাহসী ও বুদ্ধিমান । আপনজনরা ভাবল, আহা রে! এমন একটা মূল্যবান ছেলে আমাদের হাতছাড়া হয়ে গেল! এই অভিজ্ঞতা থেকেই উয়াইস ধরে নিয়েছে, রোজির ব্যাপারেও এর অন্যথা হবে না । রাবেয়াকে উয়াইস ব্যাপারটা বোঝাতে চেষ্টা করল । “আমি যাবই'- রাবেয়া জিদ ধরল- “বাবা-মায়ের সঙ্গে দেখা না করতে আমার মনে স্বস্তি ও শাস্তি আসবে না । তাছাড়া আমি তাদেরও ইসলামের দাওয়াত দেব; তাদের মুসলমান বানাবার চেষ্টা করব ।' উয়াইস হালবে যেতে বাধ্য । কারণ, ওটা তার কর্মস্থল ৷ ওখান থেকেই তার ডাক এসেছে। অন্যথায় জনুস্থান হিসেবে হালবকে সে মনে থেকে ঝেড়ে ফেলেই দিয়েছিল । রাবেয়ার পীড়াপীড়িতে অবশেষে তাকেও নিতে সম্মত হয়ে গেল । সস হালব পৌছে উয়াইস রাবেয়াকে আপন ঠিকানায় নিয়ে গেল । আগে সে অবিবাহিত মুজাহিদদের মতো বাহিনীর সঙ্গে থাকত । কিন্তু এখন স্ত্রী সঙ্গে থাকাতে বাহিনীর পক্ষ থেকে তাকে ছোট্ট একটা ঘর দেওয়া হলো । কোনো একজন আত্মীয়র সঙ্গে দেখা করার এক বিন্দু সাধ উয়াইসের ছিল না। কিন্ত রাবেয়া চিন্তা ভিন্ন। প্রবল পীড়াপীড়ির মাধ্যমে সে উয়াইসের সম্মতি আদায় করে নিল, তাকে নিয়ে সে তাদের বাড়িতে যাবে । রাবেয়ার মনের দিকে তাকিয়ে উয়াইস রাজি হয়ে গেল । তবে শর্ত আরোপ করল, গিয়ে আমি বাইরে দীড়িয়ে থাকব আর তুমি ভেতরে গিয়ে সবার সঙ্গে দেখা করবে । যদি তোমার পিতামাতা ভালো মনে করে, তাহলেই কেবল আমি ভেতরে যাব; অন্যথায় নয় । দুজন গেল । ঘরের দরজায় পৌছে উয়াইস বাইরে দীড়িয়ে রইল আর রাবেয়া খুকীটির মতো নাচতে-নাচতে ভিতরে চলে গেল । তাকে দেখে ঘরের সবাই বিস্মিত হলো পরে । তার আগে ভয়ে আড়ুষ্ট হয়ে গেল যে, এ কি তাদের রোজি, নাকি তার ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।