অনিঃশেষ আলো ৩ ৯৩ হেরাকলকে মিশর থেকে বের করবে, তারপর মুসলমান ও খ্রিস্টানরা আপনে একটা সমঝোতা করে নেবে । তোমার প্রশ্নের উত্তর হলো, মুসলমান যখন আক্রমণ চালাবে, তখন কিবতি ্রিস্টানরা নীরব দর্শকের ভূমিকা পালন করবে । কিন্তু একথাটিও শুনে রাখো যে, এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত নয় । তবে এটা ঠিক যে, কিবতি খ্রিস্টানরা হেরাকল-এর পক্ষাবলম্বন করবে না ।' এ তো ছিল পরের কথা ৷ ইবনে সামেরকে দিনকতক আত্মগোপনে থাকা দরকার ছিল । একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে যাওয়া তাদের সমাজে কোনো অপরাধই নয় । আসল অপরাধটা হলো, ইবনে সামের সামরিক আইন লঙ্ঘন করেছে এবং দুজন সৈনিককে হত্যা করেছে। ০ সালার আমর ইবনে আস উয়াইস ও রাবেয়ার বিবাহ সম্পন্ন করে দিলেন | মিশর অভিযানের অনুমতি নিতে তিনি আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এর কাছে মদিনা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন । কিন্তু এমনি সময়ে সংবাদ এল, অনাবৃষ্টির ফলে আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং অসংখ্য মানুষ অনাহারে প্রাণ হারাচ্ছে । তারপর তো কারুরই ইশ-জ্ঞান ঠিক রইল না । সবাই দুর্ভিক্ষের মোকাবেলায় উঠে- পড়ে লেগে গেলেন। সবার অন্তর থেকে দুর্ভিক্ষকবলিত লোকদের পেটে রুটি জোগানোর ধান্দা ছাড়া আর সব ভাবনা-চিন্তা উবে গেল । সর্বগ্রাসী এই দুর্ভিক্ষ একটানা নটা মাস পূর্ণ দাপটের সঙ্গে বহাল থাকল । আমর ইবনে আস-এর হৃদয়পট থেকে মিশর হারিয়েই গিয়েছিল । দুর্ভিক্ষের কবলে পড়েছিল তো শুধু আরব; কিন্তু কবলিত মানুষগুলোর খাবার জোগানো ইরাক ও শামের গভর্নরদের দায়িত্ব ছিল । অবশেষে তাদের কাছে সংবাদ গেল, মহান আল্লাহ আরবে রহমতের বারিধারা বর্ষণ করেছেন। এবার আমর ইবনে আস-এর মনে পড়ে গেল, আরে! আমি তো মিশর আক্রমণের কথা ভেবেছিলাম! উয়াইস রাবেয়াকে নিয়ে এখনও বাইতুল মুকাদ্দাসেই অবস্থান করছে। তার অপর দুই গোয়েন্দা সাথীও এ যাবত তার সঙ্গেই আছে । বিভিন্ন অঞ্চল থেকে তাদের ডাক এসেছিল | কারণ, তারা অত্যন্ত সুদক্ষ ও অভিজ্ঞ গোয়েন্দা । এতদিনে তাদের আপন-আপন বাহিনীতে ফিরে যাওয়ার কথা ছিল । কিন্তু আরবে দুর্ভিক্ষ সমস্ত প্রান- পরিকল্পনা তছনছ করে দিয়েছে। ফলে এই গোয়েন্দা আজ অবধি বাইতুল মুকাদ্দাসেই পড়ে রয়েছে । দুর্ভিক্ষ অবসানের পর যখন শাসনব্যবস্থা স্বাভাবিক হয়ে এল, তখন সিপাহসালার আবু উবায়দা (রাযি.) আমর ইবনে আস রোযি.)-এর কাছে বার্তা পাঠালেন, তিন গোয়েন্দা মুজাহিদকে তাদের আসল জায়গায় ফেরত পাঠিয়ে দিন । উয়াইস হালৰ ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।