অনিঃশেষ আলো $ ৯২ “আপাতত তুমি নিজে খুন হওয়া থেকে নিরাপদ থাকো'- বিনয়ামিন বললেন-_ “সামরিক আইনে তুমি যে-অপরাধ করেছ, তার শাস্তি কী হতে পারে তা তোমার জানা আছে। কয়েকটা দিন যাক; তারপর আমি তোমাকে ছগ্মবেশ ধরিয়ে দিয়ে আসল কাজে ব্যবহার করব ।' “একটা বিষয় আমি বুঝতে পাররছি'- ইবনে সামের বলল- 'ব্রেস্টবাদের অবমাননা করে হেরাকল যে-শাস্তি পেয়েছেন, তা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেননি । এমন বিশাল একটা রাজ্য শাম তার হাত থেকে বেরিয়ে গেল এবং তার অর্ধেকেরও বেশি সৈন্য মুসলমানদের হাতে প্রাণ হারাল। বর্তমানে যে-ফৌজ তার হাতে আছে, তার উপর আরবের মুসলমানদের এমন ভীতি বিরাজমান যে, আজ কেউ যদি ঠাট্টার ছলেও বলে দেয়, মুসলমানরা মিশরের উপর আক্রমণ চালাবে, তাহলে তাদের মুখের রং ফিকে হয়ে যায় ।' “ধর্মের অবমাননা যে-ই করেছে, তাকেই এব্রপ শাস্তি ভোগ করতে হয়েছে'- বিনয়ামিন বললেন- “ইসলামের মতো খ্রিস্টবাদও এমনই একটি ধর্ম, যার উপর খোদ কিতাব নাযিল করেছেন । সম্রাট হেরাকল রাজত্বের নেশায় মাতাল হয়ে এই পবিত্র কিতাবের বিরুদ্ধাচরণ করেছেন । আমি চোখ মেললেই দেখতে পাচ্ছি, মিশরও হেরাকল-এর হাত থেকে বেরিয়ে যাবে । ধর্মকে দলে-উপদলে বিভক্ত করে দেওয়া গুরুতর অপরাধ ।" “মুসলামনরা মিশরের উপর আক্রমণ চালাবে নাকি?' ইবনে সামের জিজ্ঞেস করল । “এতদিনে করেও ফেলত'- বিনয়ামিন বললেন- “কিন্তু মুসলমানদের উপর দুর্ভিক্ষের এমন এক আপদ নাধিল হয়েছে যে, সমগ্র আরবে মানুষ না খেয়ে মরছে। ওখানকার খবরাখবর আমি যথাসময়েই পেয়ে যাচ্ছি । দুর্ভিক্ষের অবসান না হওয়া পর্যস্ত মুসলমানরা অভিযান পরিচালনার চিন্তাও করতে পারবে না ॥ “মাননীয় প্রধান পাদরি।'_ ইবনে সামের বলল- “একটা বিষয় আমার মনে উদয় হয়েছে । মুসলমারা যখনই মিশরের আক্রমণ করবে, আমাদেরকে তাদের মোকাবেলায় লড়াই করতে হবে । কিন্তু আমি ভাবছি, মুসলমান যেমন হেরাকলকে শত্রু জ্ঞান করে, তেমনি তারা আমাদেরও দুশমন । তাহলে আমাদের সম্রাট হেরাকল-এর আনুগত্য করা উচিত নয় কি?' 'এটি একটি গুরুত্ৃপূর্ণ বিষয়'_ বিনয়ামিন বললেন- 'শাম থেকে তিনজন মুসলমান গোয়েন্দা আমার কাছে এসেছিল । তারা নিজেদের খ্রিস্টান বলে দাবি করেছিল । কিন্ত তাদের আসল পরিচয় আমার কাছে ধরা পড়েছিল এবং বিষয়টি আমি তাদের ৰলেও দিয়েছি । তারা বলছিল, মুসলিম বাহিনী যদি মিশরের উপর আক্রমণ চালায়, তাহলে মিশরের খ্রিস্টানরা যেন হেরাকল-এর বিরুদ্ধে আক্রমণের আগে বা আক্রমণ চলা অবস্থায় বিদ্রোহ করে বসে | তাদের খলীফা ও সালারদের উদ্দেশ্য হলো, আগে ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।