Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৯১ ক সং সং “আব্বা-আম্মার জন্য আমার কেবলই চিন্তা লাগছে'- আইনি বলছিল- “রোমান অফিসার তাদের মেরে ফেলবেন!" কিছু ত্যাগ তো দিতেই হবে আইনি!- ইবনে সামের বলল- 'আমারও তো পিতামাতা আছেন । আর দেখো না, আমি নিজেকে কীভাবে মৃত্যুর মুখে ফেলে দিলাম! আমি একজন সৈনিক | যখন ধরা পড়ব, তখন আমাকে জল্লাদের হাতে তুলে দেওয়া হবে। এক তো আমি সামরিক আইন লঙ্ঘন করেছি এবং দুজন সৈনিককে হত্যা করে এসেছি। যেদুজন সৈনিক আমার ঘোড়ার সামনে এসে পড়েছিল, ওরা মারা গিয়ে থাকবে নিশ্চয় । এখন আর পিছনের দিকে তাকিয়ো না- সামনের দিকে দেখো । আমি তোমাকে কিবতিদের প্রধান পাদরি বিনয়ামিন-এর কাছে নিয়ে যাচ্ছি । তিনি পথ একটা আমাদের দেখিয়ে দেবেন ।' আত্মগোপনে থাকা বিনয়ামিন-এর ঠিকানা ইবনে সামেরের জানা ছিল । বিনয়ামিন- এরই মিশনের একজন কর্মী ইবনে সামের | আরও একটা রাত পথে কাটাতে হলো ইবনে সামের ও আইনির ৷ পরদিন তারা 'বিনয়ামিন-এর আস্তানায় পৌছে গেল । “কী করে এসেছ ইবনে সামের।'- বিনয়ামিন জিজ্ঞেস করলেন- “এই মেয়েটা কে? “ধর্মবিশ্বাস ও নীতি-আদর্শের জন্য কিছু করে আসিনি'_ ইবনে সামের উত্তর দিল- “নিজের ব্যক্তিসত্তা ও আবেগ-জযবার খাতিরে বিরাট এক ঝুঁকি বরণ করে এসেছি ।" ইবনে সামের বিনয়ামিনকে তার ঘটনা বৃত্তান্ত শোনাল । “মন্দা কিছু করনি তুমি'_ বিনয়মিন বললেন- “নিজের প্রেম ও এই মেয়েটার জীবন রক্ষার্থে তুমি অনেক বড় ত্যাগ স্বীকার করেছ। আপাতত কটা দিন তোমাকে চুপচাপ থাকতে হবে; কোনো কথা বলা যাবে না।" “আমি কোনো কথা বলব না; চুপচাপই' থাকব- ইবনে সামের বলল- “কিন্ত আমি বেকার বসে থাকব না। সরকারি খরিস্টবাদের বিরুদ্ধে কিছু একটা করতে চাই। আপনি বলে দিন আমি কী করব ।' বিনয়ামিন পণ্ডিতসুলভ কথাবার্তা শুরু করলেন । “মহামান্য পাদরি সাহেব!'- ইবনে বলল- “আমার অতটা জ্ঞান নেই যে, আপনার এসব কথা আমি বৃঝব । আপনি শুধু আমাকে এটুকু বলুন, মানুষের মাঝে সঠিক বোধ-বিশ্বাস চড়ানোর স্বার্থে কাকে হত্যা করতে হবে আর আপনার এমন শক্রদের নাম বলুন, যে আপনার জন্য হুমকি তৈরি করেছে; আমি গিয়ে তাদের হত্যা করব 1 ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।