অনিঃশেষ আলো $ ৯০ রোমান অফিসার সেখান থেকেই বাহিনী নিয়ে বড় পাদরির আস্তানা অভিমুখে রওনা হয়ে গেল। গিয়ে সেখানে পাদরিকেও পেল এবং তার কয়েকটা চেলা-চামুন্ডাও পেয়ে গেল । অফিসার তাদের প্রত্যেককে গ্রেফতার করে নিল । সে রাতেই অফিসার জেলেপাড়ায় অভিযান চালিয়ে মোড়ল বাবাকেও গ্রেফতার করল। পরদিন রোমান অফিসার কয়েকজন অশ্বারোহী সৈনিক নিয়ে আবারও সেই লোকালয়টিকে গেল, যেখানকার একটা মেয়েকে বলি দেওয়া হয়েছিল । এবার তার সঙ্গে বাহিনীর উচ্চপদস্থ একজন অফিসারও ছিল । সঙ্গে আছে কিবতিদের প্রধান পাদরি, পাদরির জনাচারেক সহযোগী ও জেলেপাড়ার মোড়ল বাবা । সবার হাতে হাতকড়া, পায়ে বেড়ি । বস্তির সমস্ত অধিবাসীকে বাইরে বের করে দেওয়া হলো । ডান্ডা-বেড়িপরা আসামীদের নদীর উচু পাড়ে নিয়ে দাড় করিয়ে দেওয়া হলো । “এই লোকগুলোকে ভালো করে দেখে নাও'- নতুন অফিসার জনতাকে উদ্দেশ করে বলল এবং জিজ্ঞেস করল- “বলো, এরাই কি তারা, যারা আগে একটা মেয়েকে নদীতে ফেলেছিল, পরে হুররিশের কন্যাকে বলি দিয়েছিল?" “হ্যা; এরা-ই 1 এটা হ্ররিশের কণ্ঠ | “হ্যা-হ্যাঃ এরাই তারা ।' আরও দু-তিনটা কণ্ঠ ভেসে উঠল । 'সবাই বলো ।” অফিসার বলল । 'হ্যা-হ্যা; এরাই 1 সমগ্র লোকালয় একসঙ্গে বলে উঠল । অফিসার মাথা ছ্বারা ইঙ্গিত করল । সৈনিকরা আসামীদের দিকে ছুটে গেল । তাদের হাত-পা থেকে ডান্ডা-বেড়ি খুলে ফেলল এবং তাদের নদীর খাড়া উঁচু পাড়ে নিয়ে দীড় করাল । অপর কয়েকজন সৈনিকের কাছে তির-ধনুক ছিল । অফিসারের ইঙ্গিতে তারা ধনুকে তির সংযোজন করল । পরক্ষণেই তিরগুলো আসামীদের গায়ে গিয়ে বিদ্ধ হলো । তাদের কয়েকজন তির খেয়ে সরাসরি ঝুপ করে নদীতে পড়ে গেল । যারা নদীতে না পড়ে ডাঙ্গাতেই লুটিয়ে পড়ল, সৈনিকরা পা দ্বারা ঠেলে তাদেরও পানিতে ফেলে দিল। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।