Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ 240
📝 Text 📖 PDF

এক সে একটি সময় ছিল । কেমন ছিল তারা মুসলমান আর কেমন ছিল তাদের ঈমান! আজকের পাল্লায় পরিমাপ করুন; মনে হবে, হিসাব ভুল হয়ে গেছে। প্রতীয়মান হবে, এই যে আমরা ইসলামি জয়ের এঁতিহাসিক কাহিনীগুলো পড়ছি, এগুলো বানানো গল্প । এটি মানবীয় স্বভাবের বহিঃপ্রকাশ, যেটি প্রকৃতির অটুট নিয়মের অধীনে আত্মপ্রকাশ করে । আর এটি কর্ম ও কর্মফলের দর্শন যে, ফলাফল কাজের অনুরূপ হয়ে থাকে । মানুষ যদি ভুল চিন্তায় পড়ে যায়, তা হলে মস্তিষ্ষের কম্পিউটার তার অপারগতার কথা জানিয়ে দেয় । সেই চিস্তার ফলাফল ভুলই হয় । মুসলমান যদি ঈমান থেকে হাত ধুয়ে ফেলে, তা হলে তার চোখে কালকের ইতিহাস আজকের বানানো কাহিনীতে পরিণত হয়। তারাও সুসলমানই ছিলেন, যারা ঈমানকেই তাদের একমাত্র প্রিয় সম্পদ মনে করতেন এবং তাদের চোখে তাদের জীবনের কোনো গুরুত্বই ছিল না। সেটি ঈমানেরই শক্তি ছিল যে, সেই মুসলমানরা সে-যুগের দৈত্যকায় সামরিক শক্তিগুলোকে উপাখ্যানে পরিণত করে দিয়েছিলেন, যেন তাদের সারবত্তা বলতে কিছুই ছিল না। আসমান-জমিন সব কাপছে । পারস্যের যখন যিনি রাজা হতেন, প্রজারা তাকে খোদা বলে মান্য' করত । হাতে সামরিক শক্তি থাকলে আর পায়ে সম্পদ থাকলে মানুষ নিজেকে ফেরাউনের মতো খোদা মনে করে বসে। পারস্যের রাজারা নিজেদের খোদার পুত্র মনে করতেন । কিন্তু খোদা ও তার রাসূলের অনুসারীরা যখন সত্যের বার্তা হাতে নিয়ে বের হলেন, তখন খোদার পুব্র' ইয়াযদাগর্দ তার রাজধানী মাদায়েনকে সমুদয় সম্পদসহ মুসলমানদের পায়ে ছুড়ে ফেলে পালিয়ে গেলেন । ইনি ছিলেন পারস্যের সর্বশেষ কেসরা ৷ তার গোটা সাম্রাজ্যের উপর মুসলমানদের কক্জা প্রতিষ্ঠিত হয়ে গেল আর সেই সঙ্গে পারস্যে রাজত্বের ধারা বন্ধ হয়ে গেল। ফ্ড/.9110001179.0010)

— Page 9 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.