Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৯ হলো, হযরত ঈসা (আ.) মৃতকে জীবিত করেছেন । সেখানে আমি কী করে মেনে নিই, একটা মেয়েরে জীবন হরণ করা খ্রিস্টধর্মে বৈধ? তোমরা কি জান না, আমাদের খোদা কে? আমাদের খোদা তো তিনি, হযরত ঈসা আমাদের সামনে ধার পরিচয় তুলে ধরেছেন। এই নদী-সাগর আমাদের খোদা হতে পারে না। এটা খোদার গুণ হতে পারে না যে, তিনি একটা নিষ্পাপ মানুষের জীবন হরণ করে খুশি হবেন ।' তাহলে আপনিই বলুন'- একব্যক্তি জিজ্ঞাসা করল- “তাহলে কি আমরা সেই বিস্টাবাদকে বরণ করে নেব, যেটি স্ম্রাট হেরাকল চালু করেছেন? রোমান অফিসারের কাছে এ-প্রশ্নের কোনো উত্তর নেই । কারণ, সে হেরাকল-এর সেনাবাহিনীর একজন অফিসার এবং সম্রাট হেরাকল-এর অনুগত কর্মকর্তা ৷ যদি বলে দেয়, না; হেরাকল-এর ধর্ম সঠিক নয়, এ তার গুরুতর অপরাধ বলে বিবেচিত হবে, যার শাস্তি মৃত্যুদণ্ডের চেয়ে কম নয়। তাই উত্তব্রে অফিসার শুধু বলল, মেয়েবলি হত্যার সমান অপরাধ এবং তার শাস্তি মৃত্যুদণ্ড । অফিসার হুররিশকে জিজ্ঞেস করল, তুমি মিথ্যা বললে কেন? “আমার এই একটি-ই কন্যা ছিল'- হুররিশ উত্তর দিল- “এরা বড় পাদরির আদেশে তাকে নদীতে নিক্ষেপ করেছে । স্বীকার করলে এরা আমাকে মেরে ফেলত । কিন্তু এখন আপনি লোকালয়টা জ্বালিয়ে দেওয়ার আদেশ জারি করেছেন । আমি বস্তিটা রক্ষা করতে চাই । এখন আমি আপনার সমীপে সত্য ছাড়া মিথ্যা বলব না। এর শাস্তিস্বব্ূপ যদি এরা আমাকে মেরে ফেলে, তাহলে আমি এই শাস্তি মাথা পেতে বরণ করে নেব। 'এই ভয় মন থেকে ঝেড়ে ফেলে দাও'- রোমান অফিসার বলল- “আমি থাকতে কেউ তোমাকে শাস্তি দিতে পারবে না । তোমার কেশাগ্রও কেউ স্পর্শ করার সাহস পাবে না । আমি তোমাদের সদকলের প্রশংসা করছি যে, তোমরা একতাবন্ধ হয়ে জীবন যাপন করছ, সবাই এক সুরে কথা বলছ । তোমাদের এই এঁক্য আমি অটুট রাখতে চাই । আমি আমার আদেশ প্রত্যাহার করে নিচ্ছিঃ তোমাদের বস্তি আমি জ্বালাব না। কিন্তু ভবিষ্যতে যদি এই বস্তির কোনো নারীকে বলি দেওয়া হয়, তা হলে আমি তা-ই করব, যার আদেশ স্ম্রাট হেরাকল আমাদের দিয়ে রেখেছেন ।" “কিন্ত আমরা তো আমাদের বড় পাদরির আদেশের বাইরে যেতে পারি না; আমরা তার বাধ্যগত ।' একব্যক্তি বলল । রোমান. অফিসার বড় পাদরির আস্তানা ও দোসরদের নাম জেনে নিল । জনতা তাকে সমস্ত তথ্য দিয়ে দিল । হুররিশ জেলে ও মাঝিপাড়ার মোড়লের নামও বলে দিল । ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।