Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৮ মেয়েটাকে নদীর খাড়া পাড়ে দীড় করিয়ে ঘোষণা দিল, এর পিতামাতা যারা-ই হও, এসে একে নিয়ে যাও; অন্যথায় আমি একে নদীতে ফেলে দেব । ইবনে ধরে নিল, আইনিকে বাচাতে তার পিতামাতা এগিয়ে আসবে না আর হুররিশও সত্য বলবে না। ফলে রোমান অফিসার তাকে নদীতে ফেলেই দিবে আর তার প্রেমাম্পদের সলিল সমাধি ঘটবে । কিন্তু চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেওয়া যায় না। আমি যদি এখানে উপস্থিত না থাকতাম বা বিষয়টা চোখে না দেখতাম, তা হলে ভিন্ন কথা ছিল ।কিস্ত এখন আইনিকে আমার বাঁচাতেই হবে । ইবনে দ্রুত সবার চোখ ফাঁকি দিয়ে লোকালয়ে চলে গেল। তার ঘোড়াটা লেকালয়ের বাইরে অদূরে বাধা ছিল । সে ঘোড়ার কাছে গেল এবং ঝটপট ঘোড়ার পিঠে চড়ে এদিকে ছুটে এল এবং কাউকে কিছুই বুঝতে না দিয়ে ঈগলের মতো ছো মেরে আইনিকে নিয়ে উড়ে গেল । অফিসার ক্ষোভে আগুন হয়ে গেল । সে হুররিশ ও তার স্ত্রীর মুখপানে তাকাল । তাদের চেহারায় বেদনা বা আক্ষেপের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। মেয়েটা আসলে কার জানা অফিসারের জন্য কঠিনই ছিল । কিন্তু যারা তার পিতামাতা, তাদের কী করে সহ্য করা সম্ভব যে, একজন সেনাকর্মকর্তা তাদের মেয়েকে নিয়ে চলে গেছে! আইনির পিতা অফিসারের কাছে এল এবং জিজ্ঞাসা করল, ওই অশ্বারোহীটা কে ছিল, যে আমার মেয়েটাকে নিয়ে গেল? এবার আসল ঘটনা উদ্বাটিত হয়ে গেল । রোমান অফিসার তেলে-বেগুনে জলে উঠলেন । আদেশ দিলেন, বস্তিটাতে আগুন লাগিয়ে দাওঃ সব পুড়িয়ে ভস্ম করে দাও । বস্তির অধিবাসীরা সবাই কেঁপে উঠল | সবাই হাউমাউ করে উঠল । অফিসার তাদের চুপ করালেন এবং বললেন, একজন কথা বলো । সবাই একসঙ্গে বললে আমি বুঝি কী করে? মানুষ বলছিল, আমরা অশিক্ষিত ও পশ্চাদপদ মানুষ । ধর্মের ব্যাপার-স্যাপার আমরা নিজেদের জ্ঞানে কিছুই বুঝি না । পাদরি যখন যা বলেন, তা-ই আমরা মেনে নিই । কোনো পিতামাতা, কোনো জনক-জননী আপন যুবতী ও কুমারী কন্যাকে নদীতে নিক্ষেপ করা সহ্য করতে পারে না। এটা ধর্মীয় নেতাদের বিশ্বাস | তারা মানুষকে বলেন, কিছু দিন পর-পর যদি নীলনদকে একটা করে কুমারী মেয়ে না দাও, তাহলে এই নীল তোমাদের জন্য আপদের কারণ হয়ে দীড়াবে । “আমিও তোমাদেরই মতো খরিস্টান'- অফিসার বলল- “আবার আমি কিবতিও । কিন্তু মেয়েবলিকে আমি অবিচার ও মারাত্মক অপরাধ মনে করি । আমাদের বিশ্বাস ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।