Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৭ কিবতি খ্রিস্টান । কিন্তু দাবি করছি, আমি স্ম্রাট হেরাকল ও কায়রাসের খ্রিস্টবাদের অনুসারী । কিন্তু কোনো মেয়েকে নীলনদের বধূ বানানোকে পাপ মনে করি। কায়রাসকে আমি প্রধান পাদরি মানি না । আমার প্রধান পাদরি হলেন বিনয়ামিন। তিনি নারীবলির ঘোর বিরোধী ।" ইবনে সামের ও আইনি দুজনই খ্রিস্টান । যখন খুশি তারা বিবাহ করতে পারে । কিস্ত আইনির পিতামাতার সাথে কথা না বলে তাদের সম্মতি না নিয়ে ইবনে সামের বিবাহ করতে রাজী নয় ৷ একে সে নৈতিক কর্তব্য জ্ঞান করে । একদিন সে আইনির পিতামাতার সঙ্গে কথা বলল । স্বামী-স্ত্রী দুজন পরস্পর মুখ চাওয়া-চাওঁয়ি করল; কিন্ত কোনো উত্তর দিল না । অবশেষে পিতা বলল, আমাদের সিদ্ধান্তের কথা আমরা আইনিকে জানিয়ে দেব আর তুমি তার কাছ থেকে জেনে নিয়ো । পরদিনই ইবনে সামের টহলের অজুহাতে এল এবং আইনি বাইরে গিয়ে তার সঙ্গে দেখা করল। 'না ইবনে সামের!'- আইনি ইবনে সামেরকে তার পিতার উত্তর শোনাল- “না আমার বাবা রাজী, না মা। দুজনই অমত । তারা বলছেন, সৈনিকদের বিশ্বাস করা যায় না । তারা আরেকটা কারণ দেখিয়েছেন, সৈনিকরা হেরাকল-এর সরকারি ধর্মের অনুসারী হয়ে থাকে ।' “তুমি কি তাদের কিছু বলনি?' ইবনে সামের হতাশমনে জানতে চাইল । 'বলেছি'- আইনি বলল- “আমি বলেছি, ইবনে সামের কিবতি খিস্টান এবং বিনয়ামিনকে প্রধান পুরোহিত মানে । আব্বা বললেন, সে তোমাকে মিথ্যা তথ্য দিয়েছে । কোনো সৈনিকই অন্যকোনো খ্রেস্টবাদের অনুসারী হতে পারে না। শেষে আব্বা একথাও বললেন, এখন থেকে তুমি তার সঙ্গে দেখা-সাক্ষাত বন্ধ করে দাও | “তা তোমার নিজের সিদ্ধান্ত কী?' ইবনে সামের আইনিকে জিজ্ঞেস করল । “আমার অন্য কোনো সিদ্ধান্ত নেই'- আইনি উত্তর দিল- “আমি আমার অন্তরকে ধর্মের আর ধর্মকে গোষ্ঠীর অনুগামী বানাইনি। আমি আব্বা-আম্মার সিদ্ধান্ত পালটাতে চেষ্টা করব ৷ না হলে আমি তোমার কাছে চলে আসব? ০ তখনও পর্যস্ত আইনি পিতামাতাকে বোঝাতে সচেষ্ট; কিন্তু তারা মানছে না । এমনি সময়ে এ ঘটনাটা ঘটে গেল । ইবনে সামের দেখল, আইনিকে হুররিশের কন্যা বানিয়ে তার অফিসারের সম্মুখে দীড় করিয়ে দেওয়া হলো । কিন্তু তার তো জানা ছিল, আইনি কার কন্যা । তবে এখানে ইবনে সামের নীরব রইল । তারপর অফিসার ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।