Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৬ সৈন্যরা তাদের ঘোড়ার দিকে ছুটে গেল এবং লাফিয়ে ঘোড়ার পিঠে চড়ে ছুটতে শুরু করল । কমান্ডারের ঘোড়াও সামরিক ঘোড়া । এতক্ষণে সে অনেক দূর চলে গেছে । সামনে এলাকাটা কিছুটা পাহাড়ি, কিছুটা বুনো । কমান্ডার পিছনে কাউকে দেখতে পাচ্ছিল না। তার ঘোড়ার পদধ্বনি শোনা যাচ্ছিল, যা কিনা তারই গতির সঙ্গে দূরে সরে যাচ্ছিল । ধাওয়াকারী সৈনিকরা কিছু দূর গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এল । কস সং রোমান বাহিনীর এই কমান্ডারের নাম ইবনে সামের । টগবগে যুবক ও অত্যন্ত সুদর্শন । যখনই টহলে বের হতো, এই লোকালয়ে অবশ্যই আসত | একবার আইনি ও সে মুখোমুখি হয়ে গেল । জায়গাটা ছিল নির্জন- আশেপাশে কোনো মানুষ ছিল না। ইবনে সামের আইনির পথ আগলে দীড়াল ৷ আইনি মুখে মুচকি হাসির রেখা ফুটিয়ে গম্ভীর হয়ে গেল এবং তার নিষ্পাপ ও সরল মুখের উপর ভীতির ছাপ ফুটে উঠল । “তুমি সৈনিক না?'- আইনি বলল- “মনে করছ, যা চাইবে তা-ই করতে পারবে । আমাদের বিরুদ্ধে তোমাদের এই অভিযোগই যথেষ্ট যে, আমরা কিবতি এবং বাদশার সরকারি ধর্মের বিরোধী । আমাকে তুমি জোরপূর্বক তুলে নিয়ে যাবে... 1 ইবনে সামেরর উপর রোমানি মুড বিরাজমান ছিল । আইনির এ কথাও তারও মুখটা গন্তীর হয়ে গেল । আইনির পথ ছেড়ে সে একধারে সরে গেল । কিন্তু আইনি বোধকরি ইবনে সামেরের মুখের পরিবর্তিত প্রতিক্রিয়া প্রভাবিত হয়ে গেল । ইবনে সামের তাকে পথ দিয়ে দিয়েছিল । ফলে তার পালিয়ে যাওয়ার কথা ছিল । কিন্তু মেয়েটা ওখানেই দীড়িয়ে রইল । “আমি তোমার নাম জানি আইনি!'- ইবনে সামের বলল- “অনেক দিন যাবতই তোমাকে আমি দূর-দূর থেকে দেখছি । আমার মতলব খারাপ হলে তোমাকে তুলে নিয়ে যাওয়া কোনো কঠিন কাজ ছিল না। আদেশ দিয়েই আমি তোমার পিতামাতাকে চৌকিতে ডেকে নিতে পারি । তুমিও ছুটে আসতে !' ইবনে সামেরের আবেগ উথলে উঠতে লাগল আর আইনির উপর যেন জাদুর ক্রিয়া ছেয়ে গেল । মেয়েটা ইবনে সামেরের চুম্বকীয় ব্যক্তিত্ব একাকার হয়ে যেতে লাগল । এই প্রথম সাক্ষাতের পর আইনি ইবনে সামেরের সঙ্গে আরও কয়েকবার দেখা করল । ইবনে সামের কাজে-কর্মে আইনিকে নিশ্চয়তা দিয়েছিল, সে তার সম্্রষের ভক্ষক নয়- রক্ষক | “তোমাকে আমি একটা গোপন কথা বলতে চাই আইনি!'- এক সাক্ষাতে ইবনে সামের আইনিকে বলল- “তোমার উপর আমার এতটুকু বিশ্বাস ও আস্থা জন্মে গেছে, আমার গোপন কথাটিকে তুমি একটি স্পর্শকাতর ভেদ মনে করবে । আমি ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।