অনিঃশৈষ আলো $ ৮৫ রোমান অফিসার বিষয়টা একটা রোমাঞ্চকর ব্যাপার হিসেবে ধরে নিল । ভাবল, ঘটনাটা বেশ মজারই বটে । সে প্রকৃত সত্য উদ্ঘাটনের চ্যালেঞ্জ বরণ করে নিল । মনে-মনে চিন্তা করে একটা অভিনব পন্থা ঠিক করে নিল সে । মেয়েটাকে বাহুতে ধরে নদীর কূলে নিয়ে দীড় করাল । দুজন সৈনিককে আদেশ করল, তোমরা এর ডানে-বায়ে দড়িয়ে থাকো । তারপর নিজে জনতার প্রতি মুখ করে দীড়াল। “এই মেয়েটাকে আমি নদীতে নিক্ষেপ করছি'- অফিসার বলল- “তবে এর মা যদি একে রক্ষা করতে চাও, তাহলে এগিয়ে এসে সঙ্গে করে নিয়ে যেতে পার । আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এর পিতামাতার বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা নেব না। আমি তোমাদের চিস্তা করার জন্য কয়েক মিনিট সময় দিলাম | কেউ না এলে আমি একে এই খরস্রোতা নদীতে ফেলে দেব | ভেবে দেখো কী করবে ।' মেয়েটা নদীর কুলে দীড়িয়ে আছে । দুজন রোমান সৈনিক তার ডাকে ও বায়ে সতর্ক দণ্ডায়মান । অফিসার বসতির লোকদের ও মেয়েটার মধ্যখানে অত্যন্ত আরামের সাথে পায়চারি করছে। বুদ্ধিটা সে ঠিক করেছে ভালোই । কোনো জননীরই পক্ষে সহ্য করা সন্ভব নয়, তার কলিজার টুকরা কন্যাকে তারই চোখের সামনে স্রোত্থিনী নদীতে নিক্ষেপ করা হবে । হুররিশ ও তার স্ত্রী মেয়েটার প্রকৃত পিতামাতা নয় । আশা ছিল, এর আসল মা-বাবা মেয়েকে বাচানোর জন্য ছুটে আসবে । কিন্তু ওখানে ঘটনাটা যা ঘটল, তার ছিল যে-কারুর কামনা ও কল্পনার অতীত । বস্তির একদিক থেকে একটা ঘোড়া দ্রুতগতিতে ছুটে এল । কে আসছে দেখার জন্য সবাই ওদিকে তাকাল । ঘোড়ার আরোহী রোমান বাহিনীর এই ইউনিটটিরই কমান্ডার । তার অভিমুখ মেয়েটার দিকে । ব্যবধানটা এখন নিতান্তই অল্প ৷ “আইনি সাবধান!' অশ্বারোহী জোরালো কণ্ঠে হাক দিল । মেয়েটা ওদিকে ফিরে তাকাল । অশ্বারোহী উক্ার মতো ছুটে এসে ঘোড়ার পিঠ থেকেই মেয়েটার দিকে ঝুঁকে গেল এবং নিজের ডান বাহুটা তার দিকে ছড়িয়ে দিল । সঙ্গে-সঙ্গে মেয়েটাও তার উভয় বাহু মেলে ধরল । ঘটনাটা কী ঘটতে যাচ্ছে কেউই কিছু বুঝতে পারল না । যে-দুজন সৈনিক মেয়েটার পাহারার দায়িত্বে নিয়োজিত ছিল, তারা সমস্যা কিছু একটা আছে বলে সন্দেহ করল । ফলে তারা ঘোড়াটার সামনে গিয়ে দাড়াল । কিন্তু ততক্ষণে ঘোড়া তাদের কাছে পৌছে গেল এবং দুজনকে এমনভাবে ধাক্কা মারল যে, তারা ছিটকে নদীতে গিয়ে পড়ল । ঘোড়ার গতি আরও বেড়ে গেল । যখন ঘোড়াটা সামনে এগিয়ে গেল, তখন মেয়েটা নদীর কুলে দীড়িয়ে নয়- অশ্বারোহীর পিছনে উপবিষ্ট । সে উভয় বাহু দ্বারা অশ্বারোহীর কোমরটা শক্তভাবে ধরে রেখেছে । সৈনিকদের ঘোড়াগুলো একধারে দণ্ডায়মান ছিল । অফিসার অশ্বারোহীকে ধাওয়া করার আদেশ দিল । কিন্তু ধাওয়া করা ছিল অর্থহীন । এতসব ঘটনা ঘটে গেল কয়েক সেকেন্ড সময়ের মধ্যে মাত্র । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।