অনিঃশেষ আলো $ ৮৪ “আমার অবাক লাগছে, এসব আপনি কী জিজ্ঞেস করছেন।'- লোকটা উত্তর দিল- “আপনি কি মনে করছেন, আমরা এটুকুও জানি না, এই মেয়েটা কার, অসুক শিশুটা বাবা কে? সবাই জানে, এ হুররিশের কন্যা এবং এর নাম আইনি ।' এবার রোমান অফিসার বসতির সবগুলো মানুষকে উদ্দেশ করে জানতে চাইল, তোমরা বলো তো এই মেয়েটা কার? সবতির সমস্ত মানুষ এক বাক্যে সমস্বরে উত্তর দিল, এ হুররিশের মেয়ে স্যার | রোমান অফিসারের জানা ছিল না, ওরা চোখাচুখি করে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল, সবাই এই একই উত্তর দেবে, এ হুররিশের মেয়ে । কারণ, তারা বুঝে ফেলেছিল, কোনো এক গাদ্দার হুররিশের কন্যাবলির সংবাদ রোমান বাহিনীর কানে পৌছিয়ে দিয়েছে। এখন যদি অফিসার প্রমাণিত করতে পারে, সংবাদটা সঠিক, তাহলে অসম্ভব নয়, সে সমগ্র লোকালয়টা জ্বালিয়ে দেবে । রোমান অফিসার একটা চক্কর লাগালেন । তার মনে সংশয় জেগে গেল হুররিশ ব্যক্তিগত কোনো কারণে তাকে এখানকার অধিবাসীদের বিরুদ্ধে ব্যবহার করছে কিনা । সে ক্ষোভের সাথে হুররিশের বাহুতে ধরে একধারে নিয়ে গেল । “মনে যদি কোনো বদমায়েশি থাকে তো এক্ষুনি বলে দাও'_ অফিসার বলল- অন্যথায় এখানেই সবার সামনে তোমার মাথাটা উড়িয়ে দেব ।' “যদি সত্য বলি, তাহলে ওরা আমার মস্তক উড়িয়ে দেবে'_ হুররিশ অফিসারের কানে-কানে উত্তর দিল- “আমি আপনাকে সত্যই বলব । তবে ওদের হাত থেকে আমাকে রক্ষা করার দায়িত্ব আপনার ।' “তুমি সত্যই বলো ।' অফিসার বলল । হুররিশ বলল, ও আমার কন্যা নয়। ও অমুকের কন্যা । ছররিশ অফিসারকে মেয়েটার মায়ের নামও বলে দিল । আবাদিটার অবস্থান নীলনদের তীরবর্তী এলাকায় । ওখানকার নদীর পাড়টা বেশ খাড়া ও পাথুরে ৷ ওখান থেকে নদীটা বাক নিয়েছে এবং প্রস্তটা বেশ সরু । ফলে ওখানে নদীটা খুবই গভীর ও খরস্রোতা । বলির মেয়েদের এখান থেকেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় । যে-মেয়েদের বলি দেওয় হয়, তাদের নীলবধূ বলা হয় এবং তাদের একটি পৃত আসমানি সৃষ্টি জ্ঞান করে স্মরণ করা হয়। রোমান অফিসার মেয়েটার পিতামাতাকে ডেকে আনালেন এবং জিজ্ঞেস করলেন, এই মেয়েটা কার? দুজনই উত্তর দিল, এ হুররিশের কন্যা । লোকগুলোর ধর্মীয় চেতনার অবস্থাটা ছিল, মেয়েটার মা নিজের দাবির স্বপক্ষে কথা বলতে গিয়ে অফিসারকে দু-চারটা কড়া কথাও শুনিয়ে দিল। বলল, তোমরা আমাদের অপমান করতে এসেছ বোধহয় । ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।