Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ৮৩ বস্তির লোকদের উপর ভীতি ছড়িয়ে পড়ল । তারা সবাই কিবতি খ্রিস্টান এবং সম্রাট হেরাকল-এর সরকারি ধর্মের ঘোর বিরোধী । আবার বছরে একটা মেয়েবলিরও প্রবক্তা, রাষ্ট্রের আইনে যা হত্যার সমান অপরাধ । কাজেই ভয় তাদের পাওয়ারই কথা । “হুররিশ কে?'_ রোমান অফিসার গর্জে উঠে জিজ্ঞেস করল- “যে-ই হও সামনে চলে আসো।' হুররিশ সামনে এগিয়ে গেল । অফিসার ঘোড়ার পিঠ থেকে নেমে এল এবং সৈনিকদের বলল, তোমরাও নেমে আসো আর ঘোড়াগুলোকে একজায়গায় দীড় করিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ো । “গত রাতে কি তুমি তোমার মেয়েকে বলির জন্য নদীতে নিক্ষেপ করেছ?” রোমান অফিসার জিজ্ঞেস করল । হুররিশের অস্বীকারই করার কথা ছিল । কারণ, রোমান সেনা-অফিসারের সঙ্গে কথা বলে আগেই কৌশল ঠিক করা হয়েছে, কাউকে বুঝতে দেওয়া যাবে না, বলির সংবাদটা রেমান সেনাক্যাম্পে পৌছানোর গোয়েন্দাগিরিটা হুররিশই করেছে । তাই রোমান অফিসারও পস্থাটা এই অবলম্বন করেছে যে, সে নিজের থেকে অনুসন্ধান চালাচ্ছে । হুররিশ বলল, না; আমি আমার মেয়েকে বলি দেইনি । “অফিসার বলল, ঠিক আছে; তাহলে তোমার মেয়েটা এখানে এনে হাজির করো । আমি জানি, তোমার একটা-ই কন্যা । একটা ছাড়া তোমার আর কোনো কন্যা নেই | আমি নিছক সন্দেহের উপর ভিত্তি করে আসিনি । সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নিয়েই আমি এসেছি । অস্বীকার করে পার পাওয়ার কোনোই সুযোগ তোমার নেই ।' মিনিটকতক পর ষোলো-সতেরো বছর বয়সে একটা অপরূপ সুন্দরী মেয়ে দৌড়ে এসে অফিসারের সামনে দীড়াল । বলল, আমি-ই তার কন্যা । আমি ঘরে ছিলাম না। এখানে কী হচ্ছে দেখতে অন্যান্য মেয়েদের সঙ্গে আরেক ঘরের ছাদে উঠে দীড়িয়ে ছিলাম | একব্যক্তি ছুটে দিয়ে বলল, তোমার পিতার উপর অপবাদ আরোপ করা হচ্ছে, তিনি নাকি আমাকে নীলনদে বলি দিয়েছেন । আমি ঘরে ছিলাম না বলে আব্বাজান বিচলিত হয়ে পড়েছিলেন । রোমান অফিসার মিটিমিটি হাসল । তার হাসিতে শ্রেষ ছিল, যেন সে জেনে ফেলেছে, তাকে বোকা ঠাওরানো হচ্ছে । একদিকে তাকিয়ে সে একব্যক্তিকে ডাক দিল, এই! এদিকে আসো । লোকটা এগিয়ে এলে জিজ্ঞেস করল, এই মেয়েটাকে চেনা? এর কার কন্যা? হুররিশের ।' লোকটা নিতীক গলায় উত্তর দিল । অফিসার আরেক ব্যক্তিকে ডেকে তাকেও একই কথা জিজ্ঞেস করল । ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।