অনিঃশেষ আলো $ ৮২ এর দৃষ্টিতে তা আত্মহত্যার অন্তর্ভুক্ত । সব কিছু মিলিয়ে স্ম্রাট হেরাকল স্পষ্টতই বুঝে নিয়েছেন, শক্তি প্রয়োগ ছাড়া তার আর কোনো পথ নেই । তাই জনমনে আতঙ্ক সৃষ্টি এবং প্রয়োজনের সময় গ্যকশন নিতে তিনি স্থানে-স্থানে সেনাচৌকি বসিয়ে নিয়েছেন। রোমান ফৌজের এমনি একটা চৌকি ছিল হুররিশের বসতি থেকে মাইলতিনেক দূরে । চৌকির সৈনিকরা এলাকায় টহল দিয়ে ফিরত এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে বেড়াত । এ চৌকির সৈনিকরাও প্রায়ই হুররিশদের বসতিতে টহল দিতে আসত । চৌকিটার কথা হুররিশের মনে পড়ে গেল। প্রতিশোধের যে-আগুন ধিকিধিকি জ্বলছিল, এবার তা লেলিহান অগ্নিশিখায় পরিণত হয়ে গেল । সিদ্ধান্ত নিল, সুযোগটা আমার কাজে লাগাতেই হবে । হুররিশ চৌকিতে গিয়ে কমান্ডারের সঙ্গে দেখা করল | বলল, আমাদের পাদরি আমার মেয়েকে তার অমতে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে নদীতে ফেলে দিয়েছেন । এর আমি বিচার চাই । স্তনে অফিসার আগুনের মতো জ্বলে উঠল এবং পাদরি ও তার দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৈরি হয়ে গেল । কিন্তু হুররিশ তাকে শান্ত হওয়ার পরামর্শ দিয়ে বলল, একাজে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে | অভিযানটা এমনভাবে চালাতে হবে, যেন কেউ বুঝতে না পারে, আমি আপনাকে সংবাদ দিয়েছি। অন্যথায় এলাকার লোকেরা আমাকে ও আমার স্ত্রীকে মেরে ফেলবে । হুররিশ বলল, আমি বাড়িতে চলে যাই; আপনারা পরে অভিযান চালাবেন এবং আমার সঙ্গে এমনভাবে কথা বলবেন, যেন আমিও কন্যাকে হত্যার দায়ে অপরাধী । রোমান অফিসার বিষয়টা বুঝে ফেলল এবং হুররিশকে ফেরত পাঠিয়ে দিল । হুররিশ ব্যাপারটা তার স্ত্রীকেও বুঝতে দিল না। মং কস দিনের অর্ধেকেরও বেশি সময় কেটে গেছে । হুররিশের এলাকার লোকেরা কতগুলো ধাবমান ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পেল, যা কিনা সেদিকেই এগিয়ে যাচ্ছিল । বসতিটা তেমন বড় ছিল না। গোটা পঞ্চাশেক ঘরের ক্ষুদ্র একটা আবাদি । মানুষ যার-যার ঘর থেকে বাইরে বেরিয়ে এল । তারা ঘোড়া ও ঘোড়সওয়ারদের চিনে ফেলল । এরা তাদেরই বাহিনীর সৈনিক, যারা প্রায়ই টহল দিতে এদিকে আসে এবং এলাকার লোকদের সঙ্গে বসে গল্প-গুজব করে । আগম্ভকদের মাঝে একজন অফিসার, একজন যুবক কমান্ডার আর জনাবিশেক সৈনিক | কাছে এসেই তারা লোকালয়টা ঘিরে ফেলল । অফিসার ঘোষণা দিল, একজনও পুরুষ কিংবা নারী পালাবার চেষ্টা করবে না; সবাই বাইরে বেরিয়ে এস। ছ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।