অনিঃশেষ আলো $ ৮১ পড়ল না । কিন্তু সেই রাতের উদর থেকে যে-ভোরটা জন্ম নিল, তাকে দেখে কারও চোখই বিশ্বাস করতে পারছিল না । আকাশে কোনো সূর্য নেই । আকাশটা পানিতে থলথলে হয়ে সুরমা ও কালো রঙের মেঘের আড়ালে লুকিয়ে আছে। অল্লক্ষণ পর যখন এই মেঘ ফেটে পড়ল, দেখতে-না-দেখতে চারদিক বৃষ্টির পানিতে থৈ-থৈ হয়ে গেল । এমন মুষলধারায় বৃষ্টি নামল যে, এখন আর এক হাত দূরের বন্তুটিও দেখা যাচ্ছে না। ন-মাসের পিপাসাকাতর মাটি আল্লাহর রহমতের বৃষ্টি তৃষ্ণা মিটিয়ে পান করল । আরবের এ এঁতিহাসিক দুর্ভিক্ষ নমাস স্থায়িত্ব লাভ করেছিল । দু-তিন দিন পর বৃষ্টির তীব্রতা-হ্রাস পেলে হযরত ওমর মদিনার ভিতরের ও বাইরের সেই পঞ্চাশ হাজার শরণার্থীর মাঝে ছুটতে শুরু করলেন, যারা নমাস যাবত আশ্রয়শিবিরে পড়ে ছিল । তাদের তিনি বলছিলেন, এবার তোমরা আপন-আপন বাড়ি-ঘরে ফিরে যাও । এ ক্ষেত্রে আমীরুল মুমিনীন খুবই জোর দিচ্ছিলেন । পরে তিনি সহকর্মীদের বলেছিলেন, এই শরণার্থীদের আমি মদিনা থেকে এজন্য তাড়িয়ে দিচ্ছিলাম, যেন তাদের অনায়াসে প্রাপ্ত রুটি-খাবারের লোভে না পেয়ে বসে । তার দৃষ্টিভঙ্গি ছিল, ফিরে গিয়ে মানুষ চাষাবাদে লেগে পড়ুক । চে এবার আমি কাহিনীটা পিছনে সেই জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে রোজি দ্বিতীয়বারের মতো বলির হাত থেকে রক্ষা পেয়েছিল । পাদরি ও তার সতীর্থরা তার অপেক্ষায় নীলের কিনারায় সেই জায়গাটায় পৌছে গিয়েছিলেন, যেখানে রোছিকে নীলনদে ফেলে দেওয়ার কথা । জেলেপাড়ার মোড়ল বাবাও সেখানে পৌছে গিয়েছিলেন । কিন্তু এ যাত্রায়ও রোজি বেঁচে গেল এবং প্রথমে যে-মেয়েটাকে বলি দেওয়ার কথা ছিল, তাকেই ডেকে এনে নীলনদে নিক্ষেপ করতে হলো । হুররিশ শেষ পর্যস্ত মেয়েকে রক্ষা করতে পারল না । কিন্তু মেয়ের করুণ পরিণতি ও তার বিরহব্যথা হুররিশকে অস্থির ও পাগলপারা করে তুলল । মেয়েটা ছিল তার একমাত্র সন্তান । হুররিশ নিজের ধর্মের কথা ভুলে গেল এবং তার স্থলে প্রতিশোধের আগুন জ্বলে উঠল । কন্যার বিরহব্যথার পাশাপাশি এই আঘাতটাও কম ছিল না যে, তার অনেকগুলো মূল্যবান অলংকার হাতছাড়া হয়েছে, যেগুলো সে মেয়েকে বাচাতে বিসর্জন দিয়েছিল । কিন্তু শেষ পর্যস্ত অলংকারও গেল, কন্যাও গেল । সম্রাট হেরাকল খুব ভালো করেই জেনে ফেলেছেন, জনগণ আর তার পক্ষে থাকছে না। তিনি যে-সরকারি ধর্মের প্রচলন ঘটিয়েছেন, জনগণ তা প্রত্যাখ্যান করেছে । তা ছাড়া কিবতি খ্রিস্টানরা যে-মেয়েবলিকে তাদের ধর্মের অনুসঙ্গ মনে করে, হেরাকল- অনিঃশেষ আলো-২/৬ . ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।