Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮০ পরদিন দুপুরবেলা | সূর্যের তেজ এতই তীব্র, যেন আসমান-জমিন পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে । এমনি সময়ে মদিনার ও বাইরে থেকে আসা পঞ্চাশ-ষাট হাজার শরণার্থী এসতেসকার নামায আদায় করার জন্য বেরিয়ে এল এবং মাঠে সারি বেঁধে দাড়িয়ে গেল । মাটি জ্লস্ত অঙ্গারের মতো গরম, যার উপর খালিপায়ে দীড়ানো সম্ভব ছিল না । কিন্তু মানুষগুলো এই উত্তপ্ত মাটির উপর খালিপায়ে দীড়িয়ে আছে, যেন কোনোই সমস্যা নেই । আমীরুল মুমিনীন হযরত ওমর ইমামতের জন্য এগিয়ে এলেন । নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকতময় চাদরখানা তিনি গায়ে জড়িয়ে এসেছেন । এঁতিহাসিকগণ লিখেছেন, মদিনার মানুষ যখন এই নামায আদায় করছিল, তথন তাদের ফৌপানি ও হেঁচকি শোনা যাচ্ছিল । একই অবস্থা আমীরুল মুমিনীনের উপরও বিরাজমান ছিল । নামাযের পর আমীরুল মুমিনীন দু“আর জন্য হাত তুললেন । তার একটি শব্দও স্পষ্ট বোঝা যাচ্ছিল না । কারণ, তিনি শিশুর মতো রয়ে-রয়ে কাদছিলেন । এতিহাসিকগণ লিখেছেন, হযরত ওমরের চোখের পানি দাড়ি বেয়ে টপটপ করে এমনভাবে ঝরছিল, যেন তিনি নিজের মুখে পানির ছিটা মারছেন। হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব তার সামনে বসা ছিলেন । দুঁআর সময় হযরত ওমর তার বাহু ধরে তুলে নিজের পাশে দীড় করিয়ে নিলেন ৷ তারপর তার উভয় হাত ধরে দু'আর মতো করে আকাশের দিকে তুলে ধরলেন । “হে আল্লাহ!'- হযরত ওমর আকাশপানে তাকিয়ে বললেন- “আমি তোমার রাসূলের চাচাকে সুপারিশের জন্য তোমার দরবারে হাজির করেছি । আমার নয়- তুমি এর দু'আ কবুল করো ।' “হে আমার রব!'- হযরত আব্বাস (রাযি.) হযরত ওমর (রাযি.)-এর স্বর থেকেও উচু স্বরে বললেন- 'তোমার রাসূলের উসিলায় তোমার রহমতের কটি ফৌটা...! হযরত আব্বাসের গলায় আর স্বর ফুটল না। কণ্ঠটা তীর রুদ্ধ হয়ে গেল। এমনভাবে ফুঁপিয়ে-ফুঁফিয়ে কাদতে লাগলেন, যেন তিনি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন.। মদিনা থেকে দূর-দূরান্ত পর্যস্ত যেখানেই আমীরুল যুমিনীনের বার্তা পৌছেছে, সেসময় সব জায়গায়ই এসতেসকার নামায পড়া হচ্ছিল । প্রতিটি চোখ থেকেই অশ্রু ঝরছিল আর মানুষ অবনত মস্তকে সকাতর ভাষায় আল্লাহর সমীপে এই আযাব থেকে নিষ্কৃতির প্রার্থনা করছিল | আকাশ-পোড়ানো, মাটি-পোড়ানো আগুনঝরা সেদিনকার সূর্যটাও একই মূর্তি নিয়ে অন্ত গেল । আরও একটা রাত এল । আবহাওয়া পরিবর্তনের কোনোই লক্ষণ চোখে ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।