অনিঃশেষ আলো $ ৭৯ চিকিৎসকগণ এতটুকু বুঝতে পেরেছিলেন, দুর্ভিক্ষ আর অনাবৃষ্টির সঙ্গে এই রোগটার যোগসূত্র আছে । হযরত ওমর (রাযি.) আদেশ জারি করলেন, যত মানুষ, এই রোগে মারা যাবে এবং দুর্ভিক্ষ অবসিত হওয়া অবধি যেকোনা রোগে যারা মৃত্যুবরণ করবে, তাদের কাফন বাইতুল মাল থেকে সরবরাহ করা হবে । তিনি যেখানেই উপস্থিত হতে সক্ষম হতেন, নিজেই নামাযে জানাযার ইমামত করতেন । আমীরুল মুমিনীনের কাছে যখনই কোনো রোকাক্রাস্ত ব্যক্তির মৃত্যুসংবাদ আসত, সঙ্গে-সঙ্গে একটা কথা তার কানে এসে গুপ্ররিত হতো যে, “আমীরুল মুমিনীন! আপনি ক্ষুধা থেকে তো আমাকে রক্ষা করেছেন; কিন্তু মৃত্যু থেকে বাঁচাতে পারলেন না!' অথবা “আমীরুল মুমিনীন! আপনি আমাকে রুটি দিতে পারেন বটে; কিন্তু জীবন দিতে পারবেন না! এই রহস্যময় ও নির্দয় ব্যাধিটা সমগ্র আরবের উপর আতঙ্ক ছড়িয়ে দিল । ইতিহাস বলছে, হযরত ওমর প্রতি ওয়াক্ত নামাযের পর দুর্ভিক্ষ থেকে মুক্তি লাতের দু'আ করতেন । ঘাতক এই ব্যাধিটা জোরদার আক্রমণ শুরু করলে তিনি রাত জেগে নফল পড়তে এবং দুর্ভিক্ষের পাশাপাশি চোখের পানি ঝরিয়ে এই ব্যাধি থেকেও মুক্তি লাভের দু'আ করতে শুরু করলেন । মুনাজাতে কীদতে-কাদতে তাঁর হেঁচকি বন্ধ হয়ে যেত। “হে আল্লাহ! হে গাফুর! হে রাহীম!'- দু'আয় হযরত ওমর এই শব্দগুলো অবশ্যই বলতেন- “আমার পাপের শাস্তি তুমি তোমার রাসূলের উম্মতকে দিয়ো না । তোমার বান্দাদের আমার হাতে খুন করিয়ো না হে আমার রব!” মনে হচ্ছিল, আরব ভূমি থেকে আল্লাহ চোখ ফিরিয়ে নিয়েছেন । কোনো দু“আ-ই কবুল হচ্ছিল না। অবশেষে আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এর অবস্থা এমন দীড়াল, যেন তিনি পুরোপুরি পরাজিত হয়ে হাত-পা ছেড়ে বসে পড়েছেন । সব দিকে বার্তা দিয়ে দূত পাঠিয়ে দিলেন, যাও; সবাইকে নিজ-নিজ এলাকায় সমবেত হয়ে এসতেসকার নামায পড়তে এবং আল্লাহর কাছে সানুনয় প্রার্থনা করতে বলো, যেন তিনি এই দুর্ভিক্ষ থেকে মুক্তি দান করেন। বার্তায় একথাও বলা হলো, যারা রাতারাতি পৌছতে সক্ষম হতে, তারা যেন মদিনা পৌছে যায়। দূতরা সঙ্গে-সঙ্গে রওনা হয়ে গেল । যারা দূরের কোনো অঞ্চলে যাবে, তারা রাতেও পথচলা অব্যাহত রাখল । মদিনায় নামাযে এসতেসকার সময় পরদিন দুপুরবেলা ঠিক করা হলো । যেখানে-যেখানে বার্তা পৌছে গেল, সেখানকার লোকেরা নামাযের সময় নির্ধারণ করে ঘোষণা করে দিল । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।