অনিঃশেষ আলো & ৭৮ আমীরুল মুমিনীন সে-রাতেও সেই খাবারই খেলেন, যা অন্য সবাই খেয়েছিল । তিনি পানি চাইলেন । তাকে মধুমেশানো পানি দেওয়া হলো । এক ঢোক পান করেই তিনি পাত্রটা রেখে দিলেন । আর পান করলেন না। “আল্লাহর কসম!'- হযরত ওমর বললেন- "আমি এমন কাজ করব না, যার জন্য কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে ।' একদিন আমীরুল মুমিনীন তার এক শিশুপুত্রকে তরমুজের একটা টুকরা খেতে দেখলেন । দেখেই তিনি বললেন, “বাহ আমীরুল মুমিনীনের ছেলে তো ফল খাচ্ছে আর আল্লাহর রাসূলের উম্মত না খেয়ে মারা যাচ্ছে! ছেলে তার মহান পিতার মেজাজ সম্পর্কে অবগত ছিল । ছেলেটি কেঁদে ফেলল । কিন্তু পুত্রের কান্না তাকে প্রভাবিত করতে পারল না । পাশের থেকে একজন বলল, আপনার ছেলে তরমুজের এই টুকরাটা কয়েকটা থেজুরের বিনিময়ে সংগ্রহ করেছে। এবার তিনি আশ্বস্ত হলেন এবং ছেলেকে কাছে ডেকে সাস্তবনা দিলেন । সং সং সং দুর্ভিক্ষ চলছেই । অবসানের কোনোই লক্ষণ দেখা যাচ্ছে না । ইরাক ও শাম থেকে খাদ্যদ্রব্য ও অন্যান্য রসদপাতি আসছে, যেগুলো সুব্যবস্থাপনার মাধ্যমে মদিনার দূর-দূরান্ত অঞ্চলগুলোতে পৌছিয়ে দেওয়া হচ্ছে । আমীরুল মুমিনীন নিজে গিয়ে বন্টনের ব্যবস্থাপনা পরিদর্শন করছেন । ইতিমধ্যে ছ-সাতটা মাস কেটে গেছে। একদিন হযরত ওমর (রোযি.) মদিনার অদূরে এক লোকালয়ে গেলেন । ওখানে দুটা ঘরে বিলাপের শব্দ শুনতে পেলেন । এক মহিলার যুবক পুব্র, অপর একজনের স্বামী মারা গেছে । হযরত ওমর সবার আগে জিজ্ঞেস করলেন, ওরা অনাহারে মারা যায়নি তো আবার? উত্তর শুনে তিনি আশ্বস্ত হলেন, না একজনও খাদ্যের অভাবে প্রাণ হারায়নি ৷ অজ্ঞাত কোনো এক ব্যাধিতে আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করেছে । হযরত ওমর (রাধি.) আদেশ জারি করলেন, এদের কাফন বাইতুল মাল থেকে দেওয়া হবে। কাফন এসে পড়ল । দুজনের নামাযে জানাযা হযরত ওমর নিজে পড়ালেন। রহস্যময় এই ব্যাধিটা বাড়তে লাগল । এমন একটা রোগ ছিল যে, আক্রমণ করার পর আর কোনো সুযোগই দিত না । রোগটা মহামারির আকার ধারণ করতে লাগল । একজন এঁতিহাসিকও লিখেননি রোগটার লক্ষণ কী ছিল | আমীরুল মুমিনীন সামান্য যা একটু বিশ্রাম নিতেন, তাও ছেড়ে দিলেন এবং এই ব্যাধির প্রতিরোধে এলাকায়- এলাকায় ছুটতে শুরু করলেন । ডাক্তারগণও দিশা হারিয়ে ফেললেন । তাদের ওঁষধ- চিকিৎসা এতটুকু কাজ করছিল যে, মৃত্যুকে দিনকতকের জন্য ঠেকিয়ে দিত মাত্র । আক্রান্ত ব্যক্তি অবশেষে মৃত্যুর মুখে চলে যেতই। ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।