Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

দুই আকাশ আরব ভূমির শক্র হয়ে গিয়েছিল । আমীরুল মুমিনীন হযরত ওমর (রাষি.)-এর ব্যবস্থাপনা ও দৌড়ঝাঁপ জনগণকে দুর্ভিক্ষ থেকে নয়- অনাহার থেকে মুক্তি দিতে সক্ষম ছিল, যা তিনি দিয়েছেন। কিন্তু সাহাবা কিরাম ও অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ তাঁর দ্রুত অবনতিশীল স্বাস্ত্ের ব্যাপারে চিন্তিত ও বিচলিত হয়ে পড়লেন । আমীরুল মুমিনীনের শরীরটা ক্রমশ ভেঙে যেতে লাগল । পুষ্টিকর খাদ্য- খাবার তিনি একদম ছেড়েই দিয়েছেন । বলছেন, এ-খাবার আমি সেদিন খাব, যেদিন আমার জাতির প্রতিজন সদস্য এ-খাবার খেতে পাবে । এতিহাসিক ইবনে সা'দ “তাবাকাত'-এ লিখেছেন, মুরুববীদের ইঙ্গিতে কতিপয় তরুণ আহারের সময় হযরত ওমর (োষি.)কে কোনো এক অজুহাতে সাধারণ দস্তরখান থেকে সরিয়ে আলাদা বসিয়ে গোশতের সঙ্গে ঘিয়ে তৈরিকরা রুটি তার সামনে রাখল এবং তাকে কথায় জুড়িয়ে রাখার চেষ্টা করল । তারা প্রতিজ্ঞা করল, আমীরুল মুমিনীনকে আজ গোশত-রুটি না খাইয়ে ছাড়ব না। কিন্তু আমীরুল মুমিনীন খাবারগুলো একধারে সরিয়ে দিলেন । “দস্তরখানে ঘুরে-ফিরে দেখো'_ আমীরুল মুমিনীন বললেন- “অনাহারের ফলে যারা একেবারে ক্ষীণ হয়ে গেছে, এই খাবার তাদের খাইয়ে দাও । আমার জন্য সাধারণ রুটি আর সবার জন্য রান্নাকরা সালনই বেশি সঙ্গত ।' ইবনে সা'দ তিনজন এঁতিহাসিকের বরাতে লিখেছেন, হযরত ওমর সেদিন সন্ধ্যায় আদেশ জারি করেছিলেন, সাধারণ দম্ভরখানে যারা আহার করছে, তাদের গণনা করো । গণনা করা হলো । সাত হাজারেরও বেশি । বৃদ্ধ, শিশু ও রুগ্ন যাদের এই দস্তরখানে আসা সম্ভব ছিল না, তারা যে যেখানে ছিল, তাদের কাছে খাবার পৌছিয়ে দেওয়া হতো । তাদের সংখ্যা ছিল চল্লিশ হাজেররও বেশি । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।