অনিঃশেষ আলো $ ৭৫ মুমিনীন নিজের পরিবারের সকল সদস্যকে নিয়ে ওই গণদস্তরখানে খেতে শুরু করলেন । মুসলিম ও অমুসলিম এঁতিহাসিকরা লিখেছেন, এই দস্তরখানে প্রতিদিন যারা আহার করতেন, তাদের সংখ্যা ছিল প্রায় দশ হাজার । রু্ন, বৃদ্ধ, পঙ্গু, নারী ও শিশু যারা এই দস্তরখানে আসতে পারত না, তাদের জন্য সেখানে খাবার পৌছিয়ে দেওয়া হতো, যেখানে তারা আশ্রয় গ্রহণ করেছিল । তাদের সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজার । আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এর চরিত্র এবং উম্মতে রাসূলের প্রতি তাঁর ভালবাসা ও আত্মবিলোপতা একটিমাত্র দৃষ্ান্তই যথেষ্ট হবে। এঁতিহাসিকগণ এমন অনেকগুলো ঘটনা ইতিহাসের পাতায় স্থান দিয়েছেন । আমীরুল মুমিনীন হযরত ওমর সবার সঙ্গে দস্তরখানে বসে আহার করতেন । যথারীতি একদিন খেতে বসলেন । সেদিনকার খাবার ছিল ঘিমাখা রুটি । তিনি এক বেদুইনকে নিজের সঙ্গে বসিয়ে নিলেন । দুজনে এক পাব্র থেকে খাবার খেতে শুরু করলেন । বেদুইন অভদ্রের মতো খাচ্ছিল । পাত্রের যেখানেই ঘি দেখছে, ওখানেই হাত দিয়ে বড়-বড় লোকমা তুলে মুখে পুরছে। আমীরুল মুমিনীন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনও ঘি-রুটি খাওনি? “আমীরুল মুমিনীন!'_ বেদুইন অনুনয়ের সাথে বলল- “দুর্ভিক্ষ শুরু হওয়ার পর থেকে না ঘি দেখেছি, না রুটি | না অপর কাউকে ঘি-রুটি খেতে দেখেছি ।' আমীরুল মুমিনীন তখনও কসম খেলেন, যতদিন-না দুর্ভিক্ষের অবসান ঘটবে, ততদিন ঘিমাখা রুটি খাব না। সবাই দেখল, তিনি ঘিয়ের সাথে গোশত খাওয়াও ছেড়ে দিয়েছেন । তার দৌড়বাঁপ ও তৎপরতার অবস্থা ছিল, এই মদিনায় খাবারের আয়োজন পর্যবেক্ষণ করছেন তো এই দূরবর্তী কোনো অঞ্চলের পরিস্থিতি পরিদর্শনে ছুটে যাচ্ছেন যে, ওখানকার মানুষ ঠিকমতো খাবার পাচ্ছে কিনা । এক তো বিরামহীন পরিশ্রম, ছোটাছুটি ও দুশ্চিন্তার ক্রিয়া । তার সঙ্গে যোগ হলো প্রতিবেলা স্বল্লাহারের কুপ্রভাব ৷ লাল-শাদা মানুষটির রং কালো হয়ে গেল এবং শরীরটা দুর্বল ও ক্ষীণ হয়ে গেল । পেটে কিছু একটা ব্যথাও তিনি অনুভব করতে শুরু করলেন । তীর সহকর্মীরা চিন্তিত ও বিচলিত হয়ে উঠলেন, আমীরুলী মুমিনীন যদি পুরোপুরি খাবার গ্রহণ না করেন, তা হলে তো এই পরিস্থিতি তার জীবনের জন্যই হুমকি হয়ে দীড়াবে! তার সহকর্মীদের মাঝে প্রবীণ সাহাবাগণও ছিলেন । তারা বললেন, আমীরুলী মুমিনীন! আপনি বিশ্রাম করুন আর না করুন কমপক্ষে রোজকার খাবারটা পুরোপুরি থান । তিনি যে-উত্তরটি দিয়েছিলেন, ইতিহাসের আঁচালে তা সংরক্ষিত আছে । তিনি ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।