Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭৪ দেখার বিষয় হলো, সে-সসময়কার শাসক ও রাষ্ট্রপ্রধান ও তার অধীনরা কী ভূমিকা পালন করেছিলেন । আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এর নীতি-আদর্শ এমনিতেই ছিল অনেক উন্নত । তদুপরি তা ছিল ইসলামের ছাচে তৈরি করা । তিনি জনসভার আয়োজন করে ভাষণ প্রদান করেননি যে, একজন মানুষখেও আমি না খেয়ে মরতে দেব না । মজুদদারদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব । এর জন্য আমি কমিটি তৈরি করে দেব। প্রতিটি মুহূর্তে আমি আপনাদের পাশে থাকব । এমনি জ্বালাময়ী ভাষণ দিয়ে রাতে প্রাসাদে গিয়ে পেট পুরে কোরমা-পোলাও খেয়ে ঘুমিয়ে পড়লেন । এমন শাসক হযরত ওমর ছিলেন না । আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) ইরাক, শাম ও ফিলিস্তিন থেকে আগত খাদ্যবহরগুলোকে আদেশ দিলেন, তোমরা পীড়িত অঞ্চলগুলোতে চলে যাও এবং ত্রাণের সম্পদগুডলো মানুষের মাঝে বন্টন করে দাও । দ্বিতীয় আদেশ জারি করলেন, কাফেলার উটগুলো ফিরিয়ে আনবে না- এগুলোও জবাই করে লোকদের মাঝে বাটোয়ারা করে দেবে । দুর্ভিক্ষকবলিত অঞ্চলগুলোতে একটা উটও জীবিত ছিল না। দু-চারটা থাকলেও তা ছিল হাড়ের কঙ্কালমাত্র ৷ গায়ে গোশতের চিহও ছিল না। ফলনশীল এলাকা থেকে আসা উটগুলো ছিল সুস্বাস্থ্যবান ও নাদুশনুদুশ । কম হলেও দশ হাজার উট জবাই করে ক্ষুধাপীড়িত নাগরিকদের খাওয়ানো হলো । মদিনা খেলাফতের রাজধানীও ছিল আবার সর্বদিক থেকে আরবের কেন্দ্রীয় শহরও ছিল । ওখানে স্বচ্ছল লোকদের বসবাস ছিল । তাদের ঘরে খাদ্যদ্রব্যের বিপুল ভাগ্তার ছিল । এখন মদিনার অবস্থা এমন হয়ে গেল যে, দুর্ভিক্ষপলায়িত হাজার- হাজার মানুষ, এক-একটি পরিবার-গোত্র মদিনা এসে আশ্রয় নিয়েছে । শরণার্থীদের ংখ্যা প্রতি মুহূর্তে বেড়ে চলছে। এরা সবাই ক্ষুধার্ত । এদের শিশুসস্তানরা না- খাওয়া । মহিলারা ক্ষুধায় কাতর । দুগ্ধপোষ্য শিশুরা ট্যা-ট্যা করছে। তাদের মায়েদের স্তন শুকিয়ে গেছে। হযরত ওমর মদিনার নাগরিদের আদেশ জারি করলেন, তোমরা ঘরে ছিগুণ খাবার বান্না করো এবং এই শরণার্থীদের বন্টন করে ঘরে-ঘরে নিয়ে যাও । সাথে-সাথে আদেশ তামিল হয়ে গেল । শরণার্থীদের সংখ্যা দ্র'তগতিতে বাড়ছিল । হযরত ওমর ঘুরে-ঘুরে পর্যবেক্ষণ করছিলেন । মদিনা সামর্থ্যবান নাগরিকরা তাঁকে পুরোপুরি সহযোগিতা করছিল । কিন্ত তারপরও কিছু মানুষ ক্ষুধার্ত রয়ে যেত। আমীরুল মুমিনীন তারও সমাধান বের করে নিলেন । তিনি আদেশ জারি করলেন, কারও ঘরে খাবার রান্না হবে না । সমস্ত খাদ্যদ্রব্য এক জায়গায় জমা করে একসঙ্গে ্ান্না করা হবে এবং সবাই এক দস্তরখানে বসে খাবে । এর সূচনা আমীরুল মুমিনীন নিজের ঘর থেকে করলেন । খাবার একস্থানে রান্না হতে শুরু করল । আমীরুল ফ্ডড/.911000119.0010)

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।