অনিঃশেষ আলো $ ৭৩ এসব ত্রাণসামগ্রী মদিনা পৌছলে আমীরুল মুমিনীন হযরত ওমর (োযি.) দুর্ভিক্ষকবলিত নাগরিকদের মাঝে এগুলো বন্টনের ভার আবু উবায়দা (রাযি.)-এরই উপর ন্যস্ত করলেন । সমস্ত এতিহাসিক লিখেছে, আমীরুল মুমিনীন এর জন্য হযরত আবু উবায়দা (োযি.)কে চার হাজার দেরহাম পারিশ্রমিক দিতে আদেশ জারি করেছিলেন । “আমীরুল মুমিনীন।- আবু উবায়দা (রাযি.) বললেন- 'এই বিনিময়ের আমার প্রয়োজন নেই । আমি যে-সহযোগিতা করেছি, তা আল্লাহর সস্তুষ্টির জন্য করেছি। আমি আমাকে জাগতিক স্বার্থের দিকে টানাবেন না ।' 'এই বিনিময় তুমি দাবি করনি'_ আমীরুল মুমিনীন বললেন- “তাই এগুলো গ্রহণ করতে কোনো দোষ নেই । নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে আমার এমনই একটি ঘটনা ঘটেছিল । আজ তুমি আমাকে যে-উত্তরটি দিয়েছ, সেদিন আমিও আল্লাহর রাসূলকে একই জবাব দিয়েছিলাম । কিন্তু আমার যুক্তি রদ করে অর্থগুলো গ্রহণ করতে তিনি আমাকে বাধ্য করেছিলেন ।' হযরত আবু উবায়দা (রাযি.) দেরহামগুলো নিয়ে নিলেন এবং শামের সেই অঞ্চলটির উদ্দেশে রওনা হয়ে গেলেন, যেখানকার তিনি গভর্নর ছিলেন । কক এই কাহিনী ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, যতক্ষণ-না এই দুর্ভিক্ষে আমীরুল মুমিনীন ও তার অধীন অফিসারদের কর্তব্যসচেতনতা ও মানবপ্রেমের বিবরণ তুলে ধরব। দুর্ভিক্ষের কারণ ছিল, আকাশ বৃষ্টি বন্ধ করে দিয়েছিল । অনাবৃষ্টির ফলে সূর্য মদিনার ভূমিকে পোড়াতে শুরু করেছিল । ক্ষেতের মাটিগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছিল । কোথাও একটা সবুজ ঘাসেরও অস্তিত্ব অবশিষ্ট রইল না। ক্ষেতের ফসলগুলো জ্বলে ছাই হয়ে গেছে । কোনো প্রকার উৎপাদন বাকি রইল না- খরায় সব শেষ হয়ে গেছে। খেজুরের বাগানগুলো শুকিয়ে গেছে । কোথাও সবুজের নাম-চিহৃ দেখা যাচ্ছিল না। বাতাস প্রবাহিত হলে কেবলই ধুলা উড়ছিল। কোনো একটা গাছে একটা সবুজ পাতা চোখে পড়ছিল না। গাছগুলো শুকিয়ে শুকনা লাকড়িতে পরিণত হয়ে গিয়েছিল । ভেড়া-বকরির পাল, ঘোড়া-গাধা ও অন্যান্য পশুগুলো এত দ্রুততার সাথে মরে যাচ্ছিল, যেন মৃত্যু তাদের ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছে । যাদের হাতে অর্থ-কড়ি ছিল, তারাও অনাহারে রে যেতে শুরু করেছিল । খাদ্যের একটা কণাও কোথাও অবিশষ্ট ছিল না। দুর্ভিক্ষের এই বছরটি “আমুর রামাদা' বা “ছাইয়ের বছর' নামে অভিহিত হয়েছিল । ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।