Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ৭২ “কী বিপদ দেখা দিল?' আমর ইবনে আস (রাযি.) মাথা তুলে দূতকে জিজ্ঞাসা করলেন । দুর্তিক্ষ!'- দূত উত্তর দিল- “আরবের দক্ষিণাঞ্চলীয় সামীস্ত থেকে শুরু করে উত্তরাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত দুর্ভিক্ষ মানুষ ও গবাদিগুলোর জীবন অত্যন্ত নিমর্মভাবে হরণ করে চলছে । আমার ফিরতে-ফিরতে মদিনার কত মানুষ যে প্রাণ হারাবে ভাবতে পারছি না। খাবারের একটাও দানাও কোথায় চোখে পড়ছে না। মানুষ পানির জন্য হাহাকার করছে । দুপ্ধদায়িনী পশুগুলো শুকিয়ে কঙ্কাল হয়ে মরে যাচ্ছে। ওদের শরীরে আদ্রতা বলতে একটা ফৌটাও নেই; তা দুধ দেবে কোথা থেকে!" এই এঁতিহাসিক দুর্ভিক্ষ ৬৩৯ খ্রিস্টাব্দ মোতাবেক ১৮ হিজরিতে দেখা দিয়েছিল । দূত মদিনার দুর্ভিক্ষের ভয়াবহতার রোমহর্ষক বিবরণ দিল আর তা শুনে শ্রোতা প্রকম্পিত হয়ে উঠলেন । আমর ইবনে আস আমীরুল মুমিনীনের নামে পয়গাম লেখালেন । ইতিহাসের ভাষ্যমতে বার্তাটি ছিল শুধু এটুকু_ “আমীরুল মুমিনীনের নামে । আসসালামু আলাইকুম । হামদ ও সালাতে পর। আপনি নিশ্চিন্ত থাকুন । আমি খাদ্যদ্রব্যের একটা বহর পাঠাচ্ছি, যার একটা মাথা থাকবে আপনার কাছে আর অপর মাথা থাকবে আমার কাছে ।' আমীরুল মুমিনীন একই বার্তা মু'আবিয়া ইবনে আবী সুফিয়ান ও আবু উবায়দা (রাধি.)-এর নামে শামে পাঠালেন, যারা ওখানরা গভর্নর ও সিপাহসালার ছিলেন । তারপর একই ধরনের বার্তা ইরাকের গভর্নর ও সেনাপতি সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রোি.)কে পাঠালেন । তাঁরা প্রত্যেকে আমীরুল মুমিনীনকে সেই উত্তরই দিলেন, যেমনটি হযরত আমর ইবনে আস (রাযি.) দিয়েছিলেন ইতিহাসে যে-পরিসংখ্যান এসেছে, তার বিবরণ এ-রকম- আমর ইবনে আস ফিলিস্তিন থেকে আটা ও ঘি বোঝাই এক হাজার উট সড়কপথে এবং একই সামগ্রীবোঝাই বিশটি নৌজাহাজ আয়লার বন্দর থেকে রওনা করান । খাদ্যদ্রব্য ছাড়া তিনি পাঁচ হাজার কম্বলও পাঠালেন । শাম থেকে মু'আবিয়া ইবনে আবী সুফিয়ান আটাবোঝাই তিন হাজার উট পাঠালেন । তিনি খাদ্যদ্রব্য ব্যতীত তিন হাজার চোগাও প্রেরণ করলেন। সা'দ ইবনে আবী ওয়ান্কাস ইরাক থেকে এক হাজার উট পাঠালেন, যেগুলো খাদ্যদ্রব্যে বোঝাই করা ছিল । শামের অপর এক অঞ্চল থেকে গভর্নর ও সিপাহসালার আবু উবায়দা ইবনুল জাররাহ (রাি.) চার হাজার উটের পিঠে খাদ্যদ্রব্য, পানীয় ও অন্যান্য প্রয়োজনীয় বস্তসামগ্রী বোঝাই করলেন এবং নিজে কাফেলার সঙ্গে রওনা হলেন । ছ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।