Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭১ “বিনয়ামিনের বক্তব্যকে আমি শেষ কথা মনে করছি।' আমর ইবনে আস (রাযি.) বললেন। "আমার একটা পরামর্শ মেনে নিন'- অপর এক মুজাহিদ বললেন- মিশর আক্রমণ যদি করতেই হয়, তাহলে দেরি না করে এখনই করে ফেলুন । রোমান বাহিনীর মানসিক ও শারীরিক অবস্থা এখনও ঠিক হয়নি । ওরা এখনও নিজেদের সামলে উঠতে পারেনি । খ্রিস্টানরা এই বাহিনীর শত্রু হয়ে গেছে । আমর ইবনে আস এই রিপোর্ট শুনে খুবই খুশি হলেন । তিনি বললেন, আগে আমি মদীনা যাব এবং আমীরুল মুমিনীন থেকে মিশর-আক্রমণের অনুমোদন নেব । কাজের কথা হয়ে গেলে সিপাহসালারকে রাবেয়ার কথা শোনানো হলো । রাবেয়া বাইরে বসা ছিল । উয়়াইস সিপাহসালারকে বললেন, রাবেয়ার সঙ্গে আমার বিবাহ পড়িয়ে দিন । আমর ইবনে আস রাবেয়াকে ভিতরে ডেকে পাঠালেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি উয়াইসের হাতে কীভাবে পড়েছ? রাবেয়া সেই কাহিনী-ই শোনাল, যা উয়াইস আগেই সিপাহসালারকে শুনিয়েছিল। তিনি মূলত সত্যায়ন করতে চাচ্ছিলেন, উয়াইস যে-বিবরণ দিয়েছে, তা সঠিক কিনা । তার নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল, এই তরুণীর উপর কোনো প্রকার জবরদস্তি চলছে কিনা । রাবেয়া তাকে পুরোপুরি আশ্বস্ত করে দিলেন, না; এখানে কোনো সমস্যা নেই। রাবেয়া নিজেও উয়াইসের জীবনসঙ্গিনী হওয়ার আগ্রহ দেখাল । সিপাহসালার উয়াইস-রাবেয়ার বিবাহ পড়িয়ে দিলেন । কক আমর ইবনে আস (রাধি.) মদিনা যাওয়ার সুযোগ তৈরি করছিলেন । মনে তার আশা জন্মে গেল, মিশর-অভিযানের অনুমোদন তিনি পেয়ে যাবেন। কিন্তু দিনচারেক পর আমীরুল মুমিনের বার্তা নিয়ে মদিনা থেকে একজন দূত এল । বার্তাটি পড়ে আমর ইবনে আস কেঁপে উঠলেন। এমন একজন দুঃসাহসী ও প্রত্যয়দীপ্ত সেনাপতির হাত কীপতে শুরু করল । সংক্ষিপ্ত সেই বার্তাটি ছিল- “আমর ইবনে আস-এর নামে । আসসালামু আলাইকুম । হামদ ও সালাতের পর। তুমি যদি আমাকে, আমার সাথীদের আর সেই লোকদের, আমি যাদের জিম্মাদার ধ্বংস হতে দেখ, তাহলে কি তুমি তোমার সাথীদের নিয়ে বেঁচে থাকবে? মদদ! মদদ! মদদ!" এই বার্তাটির ধরন ছিল, যাতে বর্তমান যুগে “এসওএস' জেরুরি সাহায্য চেয়ে প্রেরিত বার্তা) বলা হয়। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।