অনিঃশেষ আলো $ ৭০ পারবে না । মুসলমানরা যদি মিশরের উপর সেনা-অভিযান পরিচালনা করে, তাহলে এখানকার খ্রিস্টানরা নীরব দর্শকের ভূমিকা পালন করবে । আর বিস্ময়ের কোনোই কারণ থাকবে না যে, রোমানরা মিশরের সমধর্মীয় হওয়া সত্বেও মিশরবাসী মুসলমানদের স্বাগত জানাবে । *তোমরা ফিরে যাও । রোমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্ষেপিয়ে তুলতে কিছু করতে হবে না। আমরা বিদ্রোহ করব না। রোমানদের মতো সামরিক শক্তি আমাদের কাছে নেই । আমরা রোমানদের ধোকায় ফেলে রাখব, আমরা তোমাদের অনুগত প্রজা ।' সং সক তিনি মুজাহিদ গোয়েন্দার মিশন সফল হয়েছে । মিশরের অপর কোনো অঞ্চলে গিয়ে খ্রিস্টানদের উত্তেজিত করার প্রয়োজন নেই। এরা তিনজন যে-কাজ নিয়ে এসেছিল, খ্রিস্টানদের প্রধান পাদরি-ই তা করে দিয়েছেন । উয়াইস তো প্রয়োজনের চেয়ে বাড়তি একটা সফলতাও অর্জন করে ফেলেছে । তারা বিনয়ামিন থেকে বিদায় নিয়ে এল এবং রাতটা কাওসের সরাইখানায় কাটাল। সকালে সূর্যেদিয়ের অনেক আগেই ভাড়াকরা উটে চড়ে এসকান্দারিয়ার উদ্দেশে রওনা হলো । তাদের একটা আশঙ্কা ছিল, মানুষ তাদের চিনে ফেলবে এবং রাবেয়াকেও চিনে ফেলবে । তা-ই যদি হয়, তাহলে মেয়েটাকে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে নীলনদে ফেলে দিবে । কিন্তু প্রসন্ন যে, ঘাটে গিয়েই তারা একটা জাহাজ পেয়ে গেল । তারা জাহাজটাতে চড়ে বসল এবং জাহাজ রওনা হয়ে গেল । ইতিহাস ছারা এই তথ্য জানা যাচ্ছে না যে, এই তিন মুজাহিদ কতকাল মিশরে ছিল এবং আমার ইবনে আস (রোযি.) যখন তাদের মিশরের উদ্দেশে রওনা করান, তখন তিনি কোথায় ছিলেন । তবে এই তথ্য জানা যাচ্ছে যে, তারা যখন ফিরে এল, তখন তিনি বাইতুল মুকাদ্দাসে ছিলেন । তথ্যটা মুজাহিদরা পথেই কারও মাধ্যমে জেনে নিয়েছিল । তারা বাইতুল মুকাদ্দাস পৌছে গেলেন । খবরটা পাওয়ামাত্র আমর ইবনে আস (োধি.) তৎক্ষণাৎ তাদের ডেকে পাঠালেন । “কী করে এসেছ?” কোনো ভূমিকা ছাড়াই সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) জিজ্ঞেস করলেন । দলনেতা সমস্ত কারগুজারি সবিস্তার শোনালেন এবং বিনয়ামিন যা-যা বলেছেন, অক্ষরে-অক্ষরে তার বর্ণনা দিলেন । “এ তো হলো কিবতিদের প্রধান পাদরির কথা'- দলনেতা বললেন- “আমরা ওথানে প্রতিজন খ্রিস্টানের অন্তর রোমানবিরোধী ঘৃণায় টইটুন্ুর দেখেছি। প্রতিটি আসরে, গির্জায়, পান্থশালায়, ভ্রমণপথে এই ঘৃণার সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটছে ।' ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।