অনিঃশেষ আলো $ ৬৯ “আর আমিও নওমুসলিম'- উয়াইস বলল- “নিজের জীবনটাকে আমি ইসলামের জন্য নিবেদিত করে দিয়েছি । উয়াইস বিনয়ামিনকে নিজের ইসলাম গ্রহণের বৃত্তান্ত শোনাল । এতিহাসিক এলফার্ড বাটলার ও আরব এঁতিহাসিকগণ বিনয়ামিনের ব্যক্তিত্বের যে- নকশা উপস্থাপন করেছেন, তা একই রকম । তারা লিখেছেন, বিনয়ামিন মিশরের কিবতি খ্রিস্টানদের প্রধান পাদির ছিলেন । মানুষ সর্বাস্তকরণে তাকে শ্রদ্ধা করত । তিনি ছিলেন অসাধারণ বিচক্ষণ ও বুদ্ধিমত্তার অধিকারী | তার চরিত্রের ভিত্তি ছিল সৎকর্ম ও মানবপ্রেম । খ্রিস্টবাদের সেসব ধর্মনেতা ও গোত্রাধপতিদের প্রাণের শক্র ছিলেন, যারা সম্রাট হেরাকল-এর সরকারি ধর্মের অনুসারী ছিল । তার বুদ্ধিমত্তা ও দুরদৃষ্টি ভবিষ্যতের পর্দা বিদীর্ণ করতে সক্ষম ছিল । “তোমাদের সিপাহসালারকে বলবে'- বিনয়ামিন বললেন_ 'হেরাকল আমাদের অভিন্ন শক্র । আপনি যদি মিশরের উপর সামরিক অভিযান পরিচালনা করেন, তাহলে এমনটা কখনওই হবে না যে, খ্রিস্টানরা হেরাকল-এর সঙ্গ দেবে । আমরা সেই সময়টার কথা ভুলব না, যখন ফোকাস রোমের সম্রাট ছিলেন । খ্রিস্টানরা তার শত্রু ছিল । হেরাকল তার বিরুদ্ধে বিদ্রোহ করলে আমরা পার পক্ষ নিয়েছিলাম এবং ফোকাসের সিংহাসন উলটে দিয়ে হেরাকলকে রোমের রাজার আসনে বসিয়েছিলাম । “হেরাকল নিজে খিস্টান ছিলেন । কিন্তু খ্রিস্টানদের সমর্থন, সহযোগিতা ও তার জন্য তাদের কুরবানিকে উপেক্ষা করে তিনি খ্রিস্টানদের জন্য নিপীড়নের পথ বেছে নিলেন। দীর্ঘদিন পর্যস্ত তিনি তাদের জীবনকে কোণঠাসা করে রাখলেন । খ্রিস্টানদের জন্য তিনি একজন কসাই ও হায়েনায় পরিণত হলেন । তার আদেশে গরিব খ্রিস্টানদের উৎপদিত শস্যাদি তাদের থেকে ছিনিয়ে নিয়ে বাজিস্তিয়া পাঠিয়ে দেওয়া হতো খ্রিস্টানদের মুখের গ্রাস কেড়ে নিয়ে তিনি তাদের উপর অস্বাভবিক করের বোঝা চাপিয়ে দিয়েছিলেন । “খিস্টানদের উপর হেরাকল-এর জুলুমের উপাখ্যান অনেক দীর্ঘ । শামের খ্রিস্টান গোত্রগুলোকে চেরাকল ধোকা দিয়েছেন । মুসলমানদের সামনে তাদের তিনি ঢাল বানাতে চেয়েছিলেন । শামে যা কিছু ঘটেছে, সবই আমার জানা আছে । আমি জানি, মুসলমানরা বিজিত অঞ্চলের মানুষের ধর্মীয় ব্যাপার-স্যাপারে হস্তক্ষেপ করে না। প্রজাদের উপর জুলুম-অবিচারের তো প্রশ্নই ওঠে না। সামান্য জিযিয়া পরিশোধ করে যে-কেউ আপন ধর্মের উপর বহাল থাকতে পারে । “আমার চোখ অনাগত সময়টিকে দেখতে পাচ্ছে । মুসলমানদের এই দৃষ্টিভঙ্গি, এই চরিত্র যদি বহাল থাকে, ধ্রিস্টবাদ তার অনুসারীদের ইসলামে কোলে ছুড়ে ফেলতে শুরু করবে আর মিশর ইসলামি রাষ্ট্রে পরিণত হয়ে যাবে । রোমানরা মিশরে দীড়াতে ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।