Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৬৮ ব্িস্টবাদ ও খ্রিস্টানদের এঁক্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ৷ একটা প্রথা ধরন্টানদের অনেক ক্ষতি করছে যে, একজন কুমারী মেয়েকে নীলনদে নিক্ষেপ করা হচ্ছে । এই কুসংস্কারটা কিবতি খরিস্টানদের গ্রাস করে ফেলেছে । আপনি কি এই নির্মম প্রথাটা বন্ধ করতে পারেন না? 'এই প্রথাটাকে আমি সঠিক মনে করি না'_ বিনয়ামিন বললেন- “আমি ইয়াকুবি ফেরকার কিবতি । ইয়াকুবিরা এই প্রথাটাকে হত্যার মতো পাপ মনে করে। কিন্তু এখনও আমি বিষয়টা এড়িয়ে যাচ্ছি । এ ব্যাপারে আমি এখনও মুখ খুলছি না। বলির সমর্থক কিবতিরাও আমাকে নেতা মানে আর হেরাকল-এর বিরুদ্ধে আমি ময়দান চালু করে রেখেছি, তাতে তারা আমার নির্দেশনা ও আদেশের অনুসরণ করে । এমতাবস্থায় যদি আমি ঘোষণা দেই, নারীবলি পাপ, তাহলে নির্বোধ ও কট্টর কিবতিরা তা মানবে না এবং বিভেদ তৈরি হয়ে যাবে । আমার আন্দোলনের জন্য তার ফলাফল শুভ হবে না । কাজেই এই আলোচনা আপাতত বাদ দিয়ে তোমরা যে-মিশন নিয়ে এসেছ, সেই বিষয়ে কথা বলো ।' “আমাদের যা বলবার ছিল বলে ফেলেছি'- দলনেতা বলল- “এখন আমাদের আপনার উত্তর আর আদেশের প্রয়োজন, যা আমরা আমাদের নেতাদের কাছে বয়ে নিয়ে যাব । “তোমাদের নেতাদের কাছে নয়" বিনয়ামিন মিটিমিটি হেসে বললেন- “আমার বার্তাটি তোমরা তোমাদের সিপাহসালার আমর ইবনে আস-এর কাছে পৌছিয়ে দেবে । তোমরা কথা এত বেশি বলেছ যে, যে-আবরণটা তোমাদের উপর ফেলে রেখেছিলে, এত অধিক পরিমাণ খসে গেছে যে, আমি তোমাদের আসল পরিচয় দেখে ফেলেছি । এই মেয়েটার পানে তাকিয়ে আমি ভাবছি, একে তোমরা সাথে নিয়ে ঘুরছ কেন । মুসলমান তো যুদ্ধের মাঠে নারীদের লড়ায় না। নারীকে তারা গোয়েন্দাকাজেও ব্যবহার করে না। “আমি নতুন মুসলমান'-_ রাবেয়া বলল- 'গতকাল আমি ইসলাম গ্রহণ করেছি। শামের নগরী হালবে আমার বাড়ি । রাবেয়ার জীবনের উপর দিয়ে যে-ঝড় আর দুর্যোগ বয়ে গেছে, সে তার বিস্তারিত বিবরণ শোনাল | একটা কথাও সে গোপন রাখল না । আবার বাড়িয়েও বলল না। 'এই মুসলমানরা নিজেদের কর্তব্য থেকে সরে এসে আমাকে নতুন জীবন দান করেছে'_ শেষে রাবেয়া বলল- এদের চরিত্রে আমি এতখানি বিমুগ্ধ ও বিমোহিত হয়েছি যে, অবশেষে এদের ধর্ম ইসলাম কবুল করে নিয়েছি । আমাকে এরা একটি পৃত ও পবিত্র বস্ত মনে করে সঙ্গে রেখেছে ।' ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।