Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো € ৬৭ করলাম । কিম্তু তারপরও রোমানরা আমাদের পাশে এসে দীড়াল না। আমরা মুসলমানদের মোকাবেলা করতে পারলাম না এবং অন্ত্রসমর্পণ করতে বাধ্য হলাম । তারা যদি আমাদের বোন-কন্যাদের দাসি আর আমাদের দাস বানিয়ে নিত, তাহলে তাদের ঠেকাবার কেউ ছিল না। কিন্তু তারা আমাদের সঙ্গে অমানবিক কোনো আচরণ করল না । তারা নিজেদের বিজেতা আর আমাদের পরাজিত মনেই করল না । আমাদের ধর্মে তারা কোনো প্রকার হস্তক্ষেপ করল না । “মুসলমানদের চরিত্র সম্পর্কে আমি অবগত আছি'- বিনয়ামিন বললেন- “শামে রোমানদের পরাজয়ের কারণ হলো, ওরা দুশ্চরিত্র মানুষ | মিশরে তারা একটা নিজন্ব ধর্ম চালু করে রেখেছে । তোমরা তো নিশ্চয় জান, এখানে আমি আত্মগোপনে আছি । শামের খিস্টানদের জন্য আমি কী করতে পারি বলো ।' “আমরা আপনার থেকে সাহায্য নিতে আসিনি'- দলনেতা বলল- “আমরা মিশরের খ্রিস্টানদের সাহায্য করতে এসেছি ৷ *তোমরা আমাদের কী সাহায্য করতে পারবেঃ' বিনয়ামিন জিজ্ঞেস করলেন । “আমাদের নেতাদের ও পাদরিদের মিশরের অবস্থা জানা আছে'- দলনেতা বলল- “মিশরের কয়েকটা খ্রিস্টান পরিবার পালিয়ে শাম চলে গেছে। তারা এখানকার ব্রিস্টানদের উপর কীরূপ নিপীড়ন চালানো হচ্ছে, তার বিবরণ দিয়েছে । আমাদের নেতাদের পক্ষে তো এটা সন্ভব নয় যে, তারা মিশর আক্রমণ করবেন । মুসলমানদের একজন সেনাপতি আছেন আমর ইবনে আস । নেতারা তার কাছে একটা প্রতিনিধিদল পাঠিয়েছেন । দলে দুজন প্রবীণ পাদরি ছিলেন । তারা মুসলিম সেনাপতিকে মিশরের থিস্টানদের দুর্দশার বিবরণ দিয়ে আবেদন জানালেন, থেকে চল্লিশ হাজার সৈন্যের একটি বাহিনী দেবেন ।' দলনেতা এখান থেকেই আসল কথা শুরু করলেন এবং বলতে থাকলেন । বিনয়ামিন মনোযোগসহকারে তার বক্তব্য শুনতে থাকলেন, যেন কথাগুলো তার খুবই ভালো লাগছে । দলনেতা দৃঢ়তার সাথে বললেন, মিশরের খ্রিস্টানরা যদি বিদ্রোহ করে, তাহলে মুসলমানরা মিশরের উপর আক্রমণ চালাবে । আর যদি বিদ্রোহ না করে, তাহলে আক্রমণ হলে যেন তারা মুসলমানদের সাহায্য করে । আমর ইবনে আস (রাযি.) এই তিন মুজাহিদকে যে-মিশন ও নির্দেশনা দিয়েছিলেন, দলনেতা সেই অনুসারে কথা বললেন। “আমি আরও একটা কথা বলব'- দলনেতা বলল- “একটা বিষয় দেখে আক্ষেপে মরে যাই যে, খ্রিস্টানরা নানা দলে-উপদলে বিভক্ত হয়ে গেছে । এই পরিস্থিতি ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।