অনিঃশেষ আলো $ ৬৬ যাচ্ছি, তিনি কিবতি খ্রিস্টান । তার কাছে আরও মানুষ যাওয়া-আসা করে । তাদের কেউ যদি আমাকে চিনে ফেলে, তাহলে তো আমরা একজনও তাদের হাত থেকে রেহাই পাব না ।" এটাও একটা সমস্যা | কিন্ত সকল সমস্যার সমাধান মানুষের কাছে থাকে না । তারা বিষয়টাকে আল্লাহর উপর ছেড়ে দিল । কক ক বিনয়ামিন আত্মগোপনে ছিলেন । তাই তার ঠিকানার খোঁজ পাওয়া সহজ ছিল না। এরা তিনজন গোয়েন্দা । গোপন তথ্য সংগ্রহ করা-ই গোয়েন্দাদের কাজ । ফলে নানা কৌশল অবলম্বন করে এরা বিনয়ামিনের আস্তানার সন্ধান বের করে ফেলল । জায়গাটা দূরে ছিল না বটে; কিন্তু ছিল অত্যন্ত দুর্গম | অনেকগুলো টিলা-টিপি অতিক্রম করে যেতে হবে ওখানে । জমিন কোথাও নিচু, কোথাওবা উচু । দিনের শেষ প্রহরে তারা ওখানে পৌছে গেল। ক্ষুদ্র একটা খেজুরবীথি, যেন আগুনপোড়া নরকে ছোট্ট একটা স্বর্গ ৷ একটা গির্জা ছিল । তার চারধারে ছোট-বড় অনেকগুলো তাবু । বিনয়ামিন পাথরনির্মিত গির্জার একটা কক্ষে থাকেন । তাকে সংবাদ জানানো হলো, তিনজন যুবক পুরুষ আর একটা মেয়ে এসেছে । বিনয়ামিন তখনই তাদের ডেকে পাঠালেন । দলনেতা নিজেদের পরিচয় দিল, আমরা হালবের অধিবাসী । ধ্রিস্টান ও কিবতি। রাবেয়ার পরিচয় বলল, এ উয়াইসের স্ত্রী। সম্প্রতি এদের বিয়ে হয়েছে । মহিলা মিশর দেখতে, বিশেষ করে আপনার সঙ্গে সাক্ষাত করতে ভীষণ উদগ্রীব ছিল । তারা বিনয়ামিনকে নিজেদের খ্রিস্টান নাম বলল । সব কজন গলায় একটা করে ক্রুশ ঝুলিয়ে রেখেছিল । “আপনারা কি আমার সঙ্গে শুধু দেখা করতে এসেছেন?'- বিনয়ামিন জিজ্ঞেস করলেন- “নাকি আরও কোনো কথা আছে? আপনাদের দেশে খ্রিস্টারা কেমন আছে? “আপনার সঙ্গে দেখা করা-ই আমাদের মূল উদ্দেশ্য'- দলনেতা বলল- “তবে বিশেষ একটা কথাও আছে । শামে রোমানরা খ্রিস্টানরা বড় একটা ধোকা দিয়েছে । আমরা তিন হাজার সৈন্যের একটি বাহিনী হেরাকল-এর কাছে গিয়েছিলাম যে, রোমানদের সঙ্গে যোগ দিয়ে মুসলমানদের উপর আক্রমণ চালাব। কিন্তু হেরাকল ও তার পুত্র কুস্তত্তিন আমাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করেছেন । আমাদের নেতারা বুঝে ফেললেন, আমরা মুসলমানদের শত্রুতা ক্রয় করে এলাম; কিন্তু রোমানরা আমাদের সামনে এগিয়ে দিয়ে নিজেরা পিছন থেকে পালাবার ধান্দা করছে! ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।