অনিঃশেষ আলো $ ৬৫ কম। আমরা তোমাকে তোমার পিতামাতার কাছে পৌছিয়ে দেব । ওখানে গিয়ে তুমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ো ।' কিন্ত না; সিদ্ধান্ত রোজির অটল । এই মত তার কোনোদিনও পালটাবে না বলে দৃঢ় বিশ্বাস তার । বলল, না; এখনই তোমরা আমাকে ইসলামে দীক্ষিত করো । আমাকে এক্ষুনি মুসলমান বানিয়ে নাও । বলো আমাকে কী করতে হবে । তিন মুজাহিদ বলল, ইসলাম গ্রহণের সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে হয় । আমরা মনে করি, এখানে তুমি স্বাধীন নও । এবার রোজি কেঁদে ফেলল । বলল, পিতামাতার কাছে আমি যাবই না । উয়াইস তাকে বলেছিল, আমরা ব্যবসা করতে মিশর এসেছি । তাই রোজি জিদ ধরল, আমি তোমাদেরই সঙ্গে ফিরে যাব । রোজিকে বলা সম্ভব নয়, এই তিন ব্যক্তির মিশন অন্যকিছু এবং তাকে তাদের সঙ্গে রাখার কোনোই সুযোগ নেই । কিন্তু রোজির হঠকারিতা আর আহাজারি তাদের অস্থির করে তুলল | শেষমেশ রোজি বলেই ফেলল, এখন আর আমি খ্রিস্টান নই- আমি এখন মুসলমান । রোজি এই মুজাহিদের সামনে এমন একটি পয়েন্ট দীড় করিয়ে দিল যে, তাদের পক্ষে মেয়েটাকে উপেক্ষা করার আর কোনো সুযোগই থাকল না । রোজি অত্যত্ত দৃঢ়চেতা ও সাহসিনী মেয়ে । অগত্যা দলনেতা সাথীদের সঙ্গে পরামর্শ করে রোজিকে নিজের হাতে মুসলমান বানিয়ে নিল এবং তার নাম রাখল রাবেয়া । একজন অমুসলিমকে কীভাবে ইসলামে দীক্ষিত করতে হয়, তা তার জানা ছিল । এবার প্রশ্ন হলো, রাবেয়াকে তাদের আসল পরিচয় ও মিশন সম্পর্কে অবহিত করবে কিনা । ইসলামের শিক্ষা হলো, একজন নারীকে অসহায় অবস্থায় ফেলে রাখা যায় না। তায় এখন আবার মেয়েটা মুসলমান ৷ এমতাবস্থায় মেয়েটার সার্বিক দেখাশোনা ও নিরাপত্তাবিধান এই তিন মুসলিম গোয়েন্দার ঈমানি কর্তব্য হয়ে দীড়াল । অনেক চিন্তা-ভাবনা করে তারা সিদ্ধান্ত নিল, রাবেয়াকে তাদের আসল পরিচয় বলে দিবে এবং কোন মিশন নিয়ে এখানে এসেছে, তাও অবহিত করবে । রাবেয়াকে পাশে বসিয়ে তারা তাদের আসল পরিচয় ও মিশন সম্পর্কে অবহিত করল । বলল, এ পর্যায়ে আমরা পাদরি বিনয়ামিনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্ত তাকে বুঝতে দেওয়া যাবে না, আমরা মুসলমান । বলব, আমরা কিবতি খ্রিস্টান এবং শামের খ্রিস্টান নেতাদের বার্তা নিয়ে এসেছি। “আমি সর্বেতিভাবে তোমাদের সঙ্গে আছি'- রাবেয়া বলল- “জীবন দিতে হলে তাও দেব । কিন্তু এভাবে নয় যে, হাত-পা বেধে তোমরা আমাকে নীলনদে ফেলে দেবে আর আমি ডুবে মরে যাব | একটা বিষয় চিস্তা করে দেখো; আমরা যার কাছে অনিঃশেষ আলো-২/৫ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।