Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৬৪ পাস্থশীলা ছিল। তারা পাস্থশালায় চলে গেল । আহারাদি শেষ করে তারা আলাপচারিতায় মগ্ন হয়ে পড়ল । “এবার বলো রোজি!'- এক মুজাহিদ গোয়েন্দা রোজিকে জিজ্ঞেস করল- “আমাদের সম্পর্কে তোমার মনে আর কোনো সন্দেহ অবশিষ্ট আছে কি?' “না ।' রোজি সোজা-সাপটা উত্তর দিল । তার মনে কোনো প্রকার সংশয়-সন্দেহ থাকবার কথাও নয় । মেয়েটা বিগত রাত থেকে তাদের সঙ্গে আছে। লোকগুলো যদি খারাপ মানুষ হতো, তা হলে এতক্ষণে তার পরিচয় তারা দিয়ে ফেলত । বেশি আশঙ্কা উয়াইসের দিক থেকে ছিল । ইউকেলিসের ভালবাসা বরণ করে নিয়ে মেয়েটা তাকে প্রত্যাখ্যান করেছিল । উয়াইস ভাবতে পারত, আমার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে। কিন্তু রোজির সঙ্গে আচরণটা এমন দেখাল, যেন রোজি সুন্দরী যুবতী নয়- তার একজন মুজাহিদ সঙ্গীমাত্র । “উয়াইস।'- রোজি বলল- “তুমি বলেছ, মুসলমানরা তোমাকে নবজীবন দান করেছে । আরও বলেছ, তারা তোমার সঙ্গে যে-আচরণটা করেছে, তা তোমার প্রতি তাদের করুণা নয়- এটি ইসলামের শিক্ষা । আর তাতে মুগ্ধ হয়ে তুমি মুসলমান হয়ে গেছ। এবার তুমি আর তোমার সাথীরা আমাকে নতুন জীবন দান করেছ। আমি জেনে ফেলেছিলাম, এবার হাত-পা বেঁধে আমাকে নদীতে ফেলে দেওয়া হবে । তোমরা না এলে এতক্ষণে আমার মৃতদেহটা সামুদ্রিক প্রাণীদের খাবারে পরিণত হতো । “আল্লাহর সিদ্ধান্ত ছিল, তোমার জীবন রক্ষা পাবে'- উয়াইস বলল- “উসিলা হিসেবে তিনি আমাকে সেই জায়গাটায় পাঠিয়ে দিলেন, যেখানে তোমার জীবন-মৃত্যুর ফয়সালা হচ্ছিল। আমরা তিনজন ওখানে আল্লাহর প্রেরিত উসিলা হিসেবে পৌছেছি । আমরা নই- ইসলাম তোমাকে নতুন জীবন দান করেছে ।' “তাহলে আমাকেও মুসলমান বানিয়ে নাও'- রোজি বলল । সঙ্গে-সঙ্গে তার চোখ থেকে ঝরঝর করে অশ্রু গড়াতে শুরু করল । তারপর বলল- “আমার এক বিন্দুও ধারণা ছিল না, তুমি আমাকে ক্ষমা করে দেবে । আমি তোমার ও তোমার এই সঙ্গীদের প্রতি যারপরনাই কৃতজ্ঞ ৷ তোমাদের চরিত্র ও আচরণে আমি অভিভূত | বাকি জীবন আমি তোমাদেরই সঙ্গে কাটাতে চাই ।' “এখনই নয় রোজি'- গোয়েন্দাদলের কমান্ডার বলল- “পিতামাতার কাছে চলে যাওয়ার পর হয়তো তোমার চিস্তাধারা পালটে যাবে । এই অনুভূতি হয়তো তখন থাকবে না । এখানে তুমি একটা আতঙ্কজনক অবস্থার মধ্যে রয়েছ । বয়সও তোমার ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।