অনিঃশেষ আলো $ ৬৩ হয়ে ভেসে যেতে দেখেছি । কিন্তু তাদের দুজন তো দক্ষ নৌকাচালক ছিল। নৌকাটা যদি কোনো কারণে উলটে গিয়েও থাকে, তারপরও তো তাদের সীতরে কূলে পৌছে যাওয়ার কথা! মেয়েটাও তো সীতারু ছিল! “নৌকায় তিনজন ছিল অপরিচিত'- বাবা বললেন- “কিন্তু তারা না হলে মেয়েটাকে বলির জায়গায় আনা-ই সম্ভব হতো না।' 'নীলনদ এই মেয়েটার কুরবানি গ্রহণ করতে রাজী নয়'_ পাদরি বললেন- “নীলের রোষ থেকে বাচতে হলে সেই মেয়েটাকেই বলি দিতে হবে, যাকে আমরা প্রথমে নির্বাচন করেছিলাম । আমি হুররিশের কন্যার কথা বলছি। এখনই এনে ওকে নদীতে ফেলতে হবে ।' পাদরি বললেন, হুররিশকে এখনই ঘুম থেকে জাগিয়ে বলো, মেয়েটাকে নিয়ে এখানে চলে আসুক । হুররিশ মেয়েকে নিয়ে চলে এল । সে বলল, মেয়েকে পরানোর মতো কোনো অলংকার আমার কাছে নেই । ওর অলংকারাদি যা-কিছু ছিল সবগুলোই আগের মেয়েটাকে পরিয়ে দেওয়া হয়েছিল । তার আশা ছিল, এই অজুহাতে মেয়েটা রক্ষা পেয়ে যাবে । পাদরি তাকে হতাশ করে বললেন, অলংকারাদি অত গুরুত্পূর্ণ বিষয় নয় । বলি একটা শরীরের দেওয়া হয় আর দেহটা হতে হয় একটা কুমারী মেয়ের । অলংকার না হলেও চলে । পাদরির আদেশ অমান্য করা সম্ভব নয় । মেয়েটাকে নীলনদে ফেলে দেওয়া হলো, যাকে বাচানোর জন্য তার পিতা রোজিকে ধোকা দিয়ে এনে পাদরির হাতে তুলে দিয়েছিল । চা ততক্ষণে রোজি নীল থেকে বহু দূরে চলে গেছে। উয়াইস ও তার সাথীরা এমন কোনো পথিক নয়, যাদের হাতে না কোনো অর্থ-কড়ি আছে, না অন্যান্য উপকরণ । তারা গোয়েন্দা । তাদের কাছে অর্থও আছে, বুদ্ধিও আছে । একটা উট ভাড়া করে তারা কাওস পৌছে গেল । যেসব খ্রিস্টান হেরাকল ও কায়রাসের বিরুদ্ধে আন্দোলনরত, কাওস তাদের কেন্দ্র । উয়াইস ও তার সাথীরা এখানেও নিজেদের খ্রিস্টান বলে পরিচয় দিল । রোজিকে তারা এমনভাবে চাদরাবৃত করে নিল যে, তার মুখটাও পুরোপুরি দেখা যায় না। উট অল্প সময়ের মধ্যেই তাদের কাওস পৌছিয়ে দিল । অবশ্য ওখানে পৌছতে- পৌছতে সন্ধ্যা নেমে গেল। রাতটা তাদের ওখানেই কাটাতে হবে । ওখানে ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।