অনিঃশেষ আলো $ ৬২ খোদার আদেশ মান্য করতে বাধা দিল | খোদা তাকে অভিশপ্ত ঘোষণা করলেন । শোন কায়রাস! তুই ইবলিসের চেয়েও বড় মালাউন ।' কায়রাস আদেশ দিল, বাইরে নিয়ে ওর মাথাটা উড়িয়ে দাও । আদেশ পালনের প্রস্তুতি শুরু হয়ে গেল । স্যামুয়েলের মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেল বলে । এমন সময়ে উধর্বতন এক কর্মকর্তা ওখানে এসে হাজির হলেন, ইতিহাসে যার নাম পাওয়া যায় না। তিনি স্যামুয়েলের এই মৃত্যুদণ্ড মওকুফ করে দিলেন। স্যামুয়েল অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে' গেলেন । মৃত্যুদণ্ডের পরিবর্তে কর্মকর্তা স্যাময়েলকে দেশীস্তরের আদেশ জারি কল। স্যামুয়েল দেশাস্তারিত হয়ে গেলেন । আমর ইবনে আস (রাযি.) পরিকল্পনা ঠিক করে নিলেন, মিশরের িস্টানদের দ্বারা হেরাকল-এর বিরুদ্ধে বিদ্রোহ করাতে হবে । জনতাকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে হবে । ওখানকার পরিবেশ-পরিস্থিতি তার এই পরিকল্পনা বাস্তবায়নের অনুকূলেই ছিল । মিশরের জনগণের অন্তরে হেরাকল-এর প্রতি ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল, যা কিনা দিন-দিন বৃদ্ধিই পাচ্ছিল এবং এই আগ্নেয়গিরি যেকোনো মুহূর্তে বিক্ষোরিত হতে পারত । আমর ইবনে আস পরিবেশটা এ রকম তৈরি করতে চাচ্ছিলেন যে, তিনি যখন মিশরে আক্রমণ চালাবেন, তখন ওখানকার থিস্টানরা যেন তার পক্ষ নেয় । অন্তত এতটুকু অবশ্যই হয়, যেন তারা নিরপেক্ষ থাকে । চি ওদিকে জেলে ও মাঝিপাড়ার মোড়ল বাবা বলির অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নৌকায় চড়ে রওনা হয়ে গেলেন । নদীপথে দূরত্ও কম আবার তখন বাতাসের গতিও ছিল অনুকূল । আধা পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন, সামনের দিক থেকে একটা নৌকা উপুড় হয়ে ভাসতে-ভাসতে এদিকে আসছে । তার পালগুলোও তার সঙ্গে সাতার কাটছে । নৌকাটা বাবার নৌকার কোলঘেষে চলে গেল । অন্ধকারে শুধু এতটুকুই বোঝা গেল, ওটা একটা নৌকা । কিন্তু নৌকাটা কার বোঝা বা দেখা সম্ভব হলো না। তাকে বলবারও কেউ ছিল না, এটা তোমরাই লোকদের নৌকা আর তোমাদের বলি আরেকবারের মতো উধাও হয়ে গেছে। বলির জায়গায় পৌছে তিনি দেখতে পেলেন, একজন পাদরি আর কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি তার আগেই ওখানে উপস্থিত । তারা তাকে জিজ্ঞেস করল, কই; তোমার বলির মেয়ে কোথায়? তিনি বিস্মিত হয়ে বললেন, কেন; আমি তো পাঁচজন লোকের সঙ্গে তাকে আগেই পাঠিয়ে দিয়েছি! আসেনি? হায়! হায়! সবার চোখে-মুখে হতাশার ছাপ ফুটে উঠল । একটা শোকের পরিবেশ তৈরি হয়ে গেল । বাবা বললেন, আসার পথে আমি একটা পালতোলা নৌকা উপুড় ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।