Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৬১ সেনা-অফিসার বহন করে নিয়ে গিয়েছিল, যার সঙ্গে একশো সৈনিক ছিল। সে বাতটি স্যামুয়েলকে হস্তান্তর করল । “আমাদের নেতা বিনয়ামিন ছাড়া কেউ হতে পারে না'- স্যামুয়েল বার্তাটা ছিড়ে ফেলে দিতে-দিতে বললেন- 'খোদার গজব পড়ুক সেই লোকগুলোর উপর, যারা আমার কাছে এই বার্তা পাঠিয়েছে । খোদার অভিশাপ বর্ষিত হোক সেই স্ম্রাটের উপর যিনি আমাদের উপর একটা মিথ্যা ধর্ম ঠুকে দিয়েছেন ।" কায়রাস বার্তাবাহী সেনা-অফিসারকে পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়ে রেখেছিল । অফিসার তাকে গ্রেফতার করে ফেলল । তাকে পিঠমোড়া করে বেঁধে নিল । অফিসার ঘোড়ার পিঠে সাওয়ার ছিল আর স্যামুয়েল পায়ে হেঁটে যাচ্ছিলেন । অফিসার তাকে পুরোপুরি অপদস্থ করতে চাচ্ছিল । স্যামুয়েলকে এক নজর দেখার জন্য জনতা রাস্তার পাশে এসে ভিড় জমাল । “লোকসকল!- স্যামুয়েল অত্যন্ত উচু ও প্রাণবন্ত আওয়াজে বললেন- “আজ আমি খুবই আনন্দিত । আজ হযরত ঈসা (আ.)-এর সত্যতার নামে আমার রক্ত ঝরানো হবে । ও হে লোকসকল! তোমরা সত্য ধর্মকে আকড়ে থাকো এবং কোনো রাজা- বাদশাকে ভয় করো না।' স্যামুয়েল সম্রাট হেরাকলকে গালি দিতে শুরু করলেন । সেনা-অফিসার- তাকে পেটাতে-পেটাতে কায়রাসের কাছে এমন অবস্থায় নিয়ে হাজির করল যে, তার মাথা ও শরীরের কয়েক স্থান থেকে রক্ত ঝরছিল । কায়রাস সৈন্যদের আদেশ করল, ওকে আরও পেটাও । ইতিহাস সাক্ষী, তাকে এত পরিমাণ পেটানো হলো যে, তার পরিধানের কাপড়-চোপড় রক্তে লাল হয়ে গেল । “ও হে বদবখত পাদরি!'- কায়রাস স্যামুয়েলকে উদ্দেশ করে বলল- কে তোকে গির্জার পাদরি বানাল? এই অধিকার তোকে কে দিল যে, তোর অধীন পাদরি আর অনুসারীরা আমার বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে? ও হে ধর্মহীন দাজ্জাল!'- স্যামুয়েল গন্তীর কণ্ঠে উঁচু গলায় বললেন- 'পুণ্য একমাত্র খোদার উপাসনা আর বিনয়ামিনের অনুসরণেরই মাঝেই নিহিত । তুই তো ইবলিসের চেলা । তোর আর তোর ধর্মের আনুগত্য পাপ ।' কায়রাসের আদেশে তার উপর আরও নির্যাতন চালানো হলো । ঘৃষি মেরে-মেরে তার মুখটা থেতলে দেওয়া হলো । “এবার বল'- কায়রাস জিজ্ঞাসা করল- “তুই মিশর সরকার ও ধর্মনেতার আদেশ অমান্য করছিস কেন? তুই কি জানিস না, তোর জীবন-মৃত্যু আমার হাতে? “তোর কি ইবলিসের কথা জানা নেই কায়রাস!_ স্যামুয়েল গুরুতর আহতাবস্থায়ও উচ্চকষ্ঠে বললেন- “ইবলিস ফেরেশতাদের নেতা ছিল । কিন্তু অহংকার তাকে ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।