Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৬০ স্পষ্ট ভাষায় অস্বীকৃতি জানালেন এবং বললেন, আমি খোদা ছাড়া আর কারও আদেশ মান্য করতে প্রস্তুত নই । হেরাকল রোম সাম্রাজ্যের সম্রাটমাত্র । আসল বাদশাহ হলেন খোদা । তিনি এই জগতেরও খোদা, পরজগতেরও খোদা । কায়রাসের আদেশে বিনয়ামিনের বড় ভাইয়ের উপর যে-নিপীড়ন চালানো হলো, তার বিস্তারিত বিবরণ এলফার্ড বাটলার বর্ণনা করেছেন । তাকে উলঙ্গ করে মেঝেতে শুইয়ে দেওয়া হলো এবং চার দিক থেকে জৃলস্ত আগুনের তাপ দেওয়া হলো । আগুন তার দেহটাকে ঝলসে দিয়েছিল । “বলো রোমস্ম্রাট হেরাকল-এর ধর্ম সত্য'- তাকে বলা হলো- “আর সমস্ত ধর্ম মিথ্যা । “খোদার গজব পড়ুক সেই ব্যক্তির উপর, যে বলে হেরাকল-এর ধর্ম সত্য- বিনয়ামিনের ভাই দীপ্ত কণ্ঠে বললেন- “ইনজীলের ধর্মই সত্য ধর্ম 1 এতিহাসিকগণ লিখেছেন, তার দুই পার্্ব থেকে চর্বি গলে-গলে মেঝেতে প্রবাহিত হচ্ছিল । একপর্যায়ে মশালগুলো সরিয়ে তাকে বলা হলো, আচ্ছা তুমি শুধু এটুকু বলে দাও বিনয়ামিন কোথায় । 'আমার যদি জানা থাকত, তবেই-না বলব ।' বিনয়ামিনের ভাই উত্তর দিলেন । তার একটা দাত উপড়ে ফেলে বলা হলো, বলো বিনয়ামিন কোথায় । এবারও তিনি একই উত্তর দিলেন । এবার আরও একটা দীত উপড়ে ফেলে দেওয়া হলো । এভাবে একটা-একটা করে তার সবগুলো দাত উপড়ে ফেলা হলো । তার মুখ থেকে রক্তের ফোয়ারা বইতে লাগল । তার বিশ্বাস ও চেতনার পরিপকৃতার অবস্থা এই ছিল যে, যতক্ষণ তার হুশ-জ্ঞান ঠিক ছিল, ততক্ষণে তাকে তিনবার বলা হলো, তুমি হেরাকল-এর ধর্ম মেনে নাও। কিন্তু প্রতিবারই তিনি প্রস্তাবে অস্বীকৃতি জানালেন । অবশেষে কায়রাসের আদেশে তাকে নদীতে ফেলে দেওয়া হলো এবং তিনি পানিতে ডুবে জীবনের অবসান ঘটালেন। সং সস এলফার্ড বাটলার আরেক পাদরি স্যামুয়েল ঘটনা বর্ণনা করেছেন । এই পাদরিও বিনয়ামিনেরই অনুসারী ছিলেন এবং তিনিও মরুভূমিতে কোথাও গিয়ে গির্জা তৈরি করে আস্তানা গড়েছিলেন । তিনি কিবতি ছিলেন এবং হেরাকল-এর ধর্মের বিরুদ্ধে ময়দান তৈরি করে রেখেছিলেন । কায়রাস তার নামে একটি বার্তা লিখল, যাতে তাকে বলা হলো, তুমি হেরাকল-এর সরকারি ধর্ম মেনে নাও । বার্তাটা একজন ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।