অনিঃশেষ আলো $ ৫৯ চাপিয়ে দিতে শাহী ফরমান জারি করে দিলেন । খ্রিস্টবাদের আলেমগণ তাকে মেনে নিতে অস্বীকৃতি জানালেন । এমনকি জনসাধারণ পর্যস্ত এই সরকারি ধর্মকে প্রত্যাখ্যান করল । হেরাকল কায়রাসকে ব্যাপক ক্ষমতা দিয়ে দিলেন যে, যোকোনো ধরনের শক্তি প্রয়োগ করে তুমি মানুষকে এই ধর্ম গ্রহণ করে নিতে বাধ্য করো । কায়রাস. এসকান্দারিয়ায় একটি ধর্মীয় সমাবেশের আয়োজন করল এবং তাতে তার সরকারি ধর্মের প্রচারণা চালাল । যে-প্রধান পাদরি বাইতুল মুকাদ্দাসকে আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এর হাতে তুলে দিয়েছিলেন, সেই সাফরিনুস এসকান্দারিয়ায় উপস্থিত ছিলেন । তিনি কায়রাসকে একান্তে বসিয়ে দলিল-প্রমাণ দ্বারা এবং অনুনয়-বিনয়ের মাধ্যমে বোঝাতে চেষ্টা করলেন, খ্রিস্টবাদকে আসমানি কিতাব ইনজীল-এর অনুরূপ টিকে থাকতে দাও । কিন্তু কায়রাসের অন্তরে খোদার নয়- হেরাকল-এর ভয় চেপে বসেছিল । তারপর হেরাকল তাকে মানুষের জীবন হরণের যে-ক্ষমতা প্রদান করলেন, তা তাকে ফেরাউনে পরিণত করে দিয়েছিল । সাফরিনুস তো ইতিহাসের কোনো অন্ধকার কোণে হারিয়ে গেলেন । কিন্তু বিনয়ামিন হেরাকল ও কায়রাসের বিরুদ্ধে মাঠে নেমে পড়লেন ৷ এলফার্ড বাটলার লিখেছেন, গণমানুষের অন্তরে বিনয়ামিনের ভালবাসাও ছিল, শ্রদ্ধাও ছিল । তিনি একজন জ্ঞানী ব্যক্তিত্ব এবং ধর্মপণ্তিত ছিলেন । ধর্মবিরোধী কোনো কথা বা কর্মকাণ্ড তিনি সহ্য করতেন না। হেরাকল তার থ্েফতারির আদেশ জারি করলেন। বিনয়ামিনের কাছে কোনো সামরিক শক্তি ছিল না । কিন্তু তারপরও এই লড়াইয়ে তিনি খ্রিস্টবাদের পক্ষে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন এবং আত্মগোপনে চলে গেলেন। এসকান্দিয়া থেকে খানিক দূরে একটা মরু অঞ্চল ছিল কাওস । বিনয়ামিন তার থেকে কিছু দূরে একটা দুর্গম মরু অঞ্চলে গিয়ে আস্তানা গড়লেন । ওখানে তিনি একটি গির্জা তৈরি করে নিলেন। কর্মীদের সঙ্গে তার গোপনে যোগাযোগ চলতে থাকল, যারা প্রকৃত ধিস্টবাদের প্রচার করে বেড়াত এবং মানুষের কাছে বিনয়ামিনের বার্তা পৌছাত । এভাবে বিনয়ামিন আত্মাগোপনে থাকা সত্ত্বেও জনতার মাঝে বিদ্যমান রইলেন এবং কর্মতৎপর থাকলেন । কক কায়রাস বিনয়ামিনকে খুঁজে বের করতে ব্যর্থ হলো । ফলে সে বিনয়ামিনের বড় ভাইকে গ্রেফতার করে ফেলল । ইতিহাসে তার এই ভাইয়ের নাম পাওয়া যায় না। কায়রাসের জানা ছিল, বিনয়ামিনের মিশন তার এই ভাই-ই পরিচালনা করছে। তাকে বলা হলো, তুমি স্ম্রাট হেরাকল-এর ধিস্টবাদকে গ্রহণ করে নাও আর তোমার অনুসারীদের বলো, যেন তারাও এই ধর্মকে বরণ করে নেয় । কিন্তু তিনি ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।