অনিঃশেষ আলো $ ৫৮ বিনয়ামিনকে তাদের আধ্যাত্মিক নেতা মানত | হেরাকল বিনয়ামিনকে হত্যা করার জন্য কায়রাসকে অনুমতি দিয়ে রেখেছিলেন । বিনয়ামিন যথাসময়ে তথ্যটা পেয়ে যান এবং লোকালয় থেকে ফেরার হয়ে যান। আমর ইবনে আস রোযি.)-এর এই তিন গোয়েন্দার কৃতিত্ব ছিল যে, তারা বিনয়ামিনের অবস্থান বের করে ফেলেছে । তারা নিজেদের কষ্টর কিবতি বলে দাবি করত, কিবতি খ্রিস্টানদের গির্জয়ি যেত এবং তাদের মতো উপাসনা করত । উয়াইস তার আসল কর্তব্য ও মিশন পরিত্যাগ করে রোজিকে তার পিতামাতার কাছে পৌছিয়ে দিতে শাম চলে যাবে এ তো হতেই পারে না। আবার মেয়েটাকে সঙ্গে রাখাও যাচ্ছিল না, একাও ফেলে দেওয়া সম্ভব নয় | সমস্যাটা নিয়ে তিনজন পরামর্শে বসল এবং মতবিনিময় করল । “সব জল্পনা-কল্পনা বাদ দিয়ে চলো আমরা একে সঙ্গেই রাখি'- তিন গোয়েন্দাদলের কমান্ডার বলল- “আমরা বলব, এও কিবতি । আর একে বিনয়ামিনের হাতে তুলে দিয়ে বলব, একে হালব পৌছিয়ে দিন ।' “তিনি যদি জেনে ফেলেন, একে নীলের বলি থেকে ফেরার করিয়ে আনা হয়েছে, তখন?" একজন এই পন্থায় সমস্যার কথাটা তুলে ধরল । এই ভয়টা মন থেকে ঝেড়ে ফেলে দাও'_ কমান্ডার বলল- “আমার কাছে খবর আছে, বিনয়ামিন এই বলিকে পাপ মনে করেন । কিন্তু এখনও তিনি চুপচাপ রয়েছেন এজন্য যে, কিবতিদের বেশিরভাগ লোকই এই বলিপর্বকে সঠিক বলে বিশ্বাস করে ।' তারা এখন কোথায় আছে, বিনয়ামিনের আস্তানা কোথায় এবং কতখানি দূরে সবই তাদের জানা ছিল । নদীর কূলে বেশিক্ষণ অবস্থান করা ঠিক নয় । তারা বিনয়ামিনের আস্তানা অভিমুখে এগুতে শুরু করল । সকাল পর্যন্ত তাদের অনেকখানি পথ অতিক্রম করে ফেলা দরকার । চে বিনয়ামিনই এই মুসলমান গোয়েন্দাদের কাজের মানুষ ছিলেন । তারা বিনয়ামিন সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল । এর বিস্তারিত বিবরণ ইতিহাসের আঁচলে সংরক্ষিত আছে। প্রখ্যাত ইতিহাসবিদ এলফার্ড বাটলার এর বিস্তারিত কাহিনী তার রচিত ইতিহাস গ্রন্থ “মিশরে আরবদের বিজয়মালা*য় লিপিবদ্ধ করেছেন । কাহিনীর বিবরণটা সংক্ষেপে এরকম । স্মাট হেরাকল ব্রিস্টবাদকে সরকারি ধর্মের রূপ দিয়ে তার আসল চেহারা-ই বিকৃত করে দিয়েছিলেন এবং তাকে মানুষের উপর ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।