অনিঃশেষ আলো $ ৫৭ যে, তারা নৌকা চালাতে জানত না । দজলা ও ফোরাতে দীড়ওয়ালা নৌকা চালাতে জানত শুধু । কিন্তু পালতোলা নৌকা চালাবার দক্ষতা তাদের ছিল না। উয়াইস ও তার সঙ্গীরা জানত, নৌকার মোড় ঘোরাতে তার পিছনে বড় একটা বৈঠা থাকে । তাদের একজন বৈঠাটা একদিকে মোড় দিল । ফলে নৌকাটা কুলের দিকে ঘুরে গেল । কিন্তু সেই অনুপাতে পালের পজিশনও কিছুটা ডান-বাম করা প্রয়োজন ছিল । নৌকার গতি বদলে যাওয়ায় বাতাসেরও গতি বদলে গেল । তখন বাতাস খুব তীব্র হয়ে গিয়েছিল । তিনজনের একজনেরও জানা ছিল না, পাল কীভাবে নামাতে হয় বা কীভাবে গোটাতে হয় । বাতাস আর পাল দুয়ে মিলে নৌকাটা এক দিক থেকে উপরে তুলে দিল আর অপর দিকটা পানির মধ্যে চলে গেল । “মেয়েটাকে সামলে নাও উয়াইস!' এক যুজাহিদ ঘাবড়ে গিয়ে বলল । “আমার চিস্তা করো না'_ রোজি বলল- “আমি সীতার কাটতে জানি ৷ একবার নদী থেকে উঠে এসেছি ।" তারা আর কোনো কথা বলার বা শুনবার ফোরসত পেল না । বাতাসের অনুকূলে না থাকায় পাল নৌকাটাকে একদম উলটে দিল এবং চারজনই নদীতে পড়ে গেল। সবাই সীতার জানে । তারা কুলের দিকে সীতরাতে লাগল । উয়াইস রোজিকে ডাকছে। কিন্ত রোজি নির্ভয়ে কুলের দিকে সীতরে যাচ্ছে । একসময় চারজনই কূলে পৌছে গেল । নীল তার বলিটা আরেকবার উগড়ে দিল । কিন্তু বলি না পাওয়াতে তার প্রবাহ থামল না। নীল বইতেই থাকল । সং ক এখন প্রশ্ন হলো, রোজিকে লুকাবে কোথায় এবং তাকে শাম পর্যস্ত পৌছাবে কীভাবে । এটা তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত নয় । কিন্তু উয়়াইস রোজিকে বাচানো এবং পিতামাতার কাছে পৌছানোর দায়িত্ব নিজের কীধে তুলে নিয়েছে। এরা তিনজন মূলত কিবতি ধ্রিস্টানদের পুরোহিত বিনয়ামিনের কাছে যাচ্ছিল । কোনো-কোনো এঁতিহাসিক বিনয়ামিনের নাম আবু মায়ামিন লিখেছেন । কিন্তু নির্ভরযোগ্য এতিহাসিকগণ সর্বসম্মতভাবে বিনয়ামিন নামটাই সঠিক বলে অভিমত ব্যক্ত করেছেন। বিনয়ামিন কোনো লোকালয়ে বাস করতেন না। কাওস নামক একটা পল্লী ছিল। সেখান থেকে অনেকখানি দূরে এমন একটা মরু অঞ্চলে বাস করতেন, যাকে টিলা- টিপি ও চড়াই-উতরাই একটা দুর্গম অঞ্চলে পরিণত করে রেখেছিল । মিশরের যেসব নাগরিক হেরাকল-এর সরকারি ধ্রিস্টধর্মের অনুসরণ করত না, তারা ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।