অনিঃশেষ আলো $ ৫৬ “হতে পারে, ওরা বিদ্রোহের সাহসই রাখে না'_ এক সালার বললেন- "আমার মনে হয়, ভালো হবে যদি তাদের হাত করা যায় । আমরা তাদের এই বলে প্রস্তুত করব যে, যখন আমরা মিশর আক্রমণ করব, তারা আমাদের সঙ্গ দেবে আর যেসব কিবতি রোমান বাহিনীতে আছে, তারা আন্তরিকভাবে লড়াই করবে না এবং পালিয়ে যাবে ।' আমর ইবনে আস (োযি.) বললেন, আমার এমন তিন-চারজন মুজাহিদ দরকার, যারা মিশর যাবে এবং কিবতিদের মাঝে মিশে গিয়ে তাদের হেরাকল-এর বিরুদ্ধে প্রস্তুত করবে। আমর ইবনে আস (োযি.)-এর গোয়েন্দা বিভাগ আছে । কিন্তু এ কাজের জন্য তার বিশেষ ধরনের কয়েকজন লোকের প্রয়োজন । সালারগণ দুজন মুজাহিদ ঠিক করে দিলেন। সে-সময়ে উয়াইসের খ্যাতি সবার মুখে-মুখে | ফলে তাকেও এই অভিযানের জন্য নির্বাচন করা হলো এবং তিনজনকে আমার ইবনে আস (রাযি.)- এর হাতে তুলে দেওয়া হলো । আমর ইবনে আস তাদের নিজের কাছে রেখে দিলেন এবং মিশনের জন্য প্রস্তুত করতে লাগলেন । দিনকতক পরই তাদের মিশরের উদ্দেশ্যে রওনা করা হলো । তারা বণিকের বেশে ওখানে পৌছে গেল । এক মাসের মধ্যে তারা দু-তিনজন খ্রিস্টানের বন্ধুতুৃপূর্ণ সম্পর্ক তৈরি করে নিল ৷ তারা তাদের নিজেদের কাছে থাকার ব্যবস্থা করে দিল । সং সস এখন সেই মিশনেরই ধারাবহিকতায় তারা কোথাও যাচ্ছিল আর উয়াইস রোজিকে এক বিপন্ন অবস্থায় দেখে ফেলল । রোজির জায়গায় অপর কোনো মেয়ে হলে উয়াইস ও তার সাথীরা তার পানে চোখ তুলেও তাকাত না । কিন্ত রোজিকে দেখে উয়াইস বলল, মেয়েটাকে আমি চিনি এবং এর সাথে আমার বিশেষ সম্পর্ক ছিল। সে বিস্মিত হলো, মেয়েটা এখানে এল কী করে! উয়াইস প্রথমে উৎসুক জনতার কাছে জিজ্ঞেস করে ব্যাপাটা জেনে নিল । জনতা বলল, মেয়েটাকে নীলনদে বলি দিতে নিয়ে যাওয়া হচ্ছে; কিন্তু ও যাচ্ছে না। প্রয়োজনীয় সকল তথ্য জেনে নিয়ে উয়াইস ও তার সঙ্গীরা কর্তব্য ঠিক করে নিল। তিনজনই অসাধারণ বিচক্ষণ ও বুদ্ধিমান | তারা কিবতি খস্টানের বেশে সামনের দিকে এগিয়ে গেল। তাদের প্রচেষ্টা সফল হলো । এখন দুজনকে হত্যা করে তারা মাঝনদীতে ফেলে দিল । নদীটা ওখানে বেশ চওড়া । এখন প্রয়োজন নৌকাটা কুলে ভিড়ানো এবং এই এলাকা থেকে পালানো । কিন্তু তখনও পর্যস্ত আরবদের মাঝে একটা দুর্বলতা ছিল ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।