Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫৫ এটা স্বধর্মের সঙ্গে তোমার বিশ্বাসঘাতকতা | কাজেই তোমার সঙ্গে আমি কোনোই সম্পর্ক রাখব না। উয়াইস বলল, আমি যদি কোনো সেনাপতির পুত্র হতাম, তাহলে আমার সঙ্গে কোনোদিনও তুমি সম্পর্ক ছিন্ন করতে না । তারপর দুজনে কথা কাটাকাটি হলো । তিক্ততা তৈরি হলো । রোজি বলল, তুমি স্বধর্মে ফিরে এসো। উয়াইস বলল, মুসলমানরা আমাকে নতুন জীবন দান করেছে । মুসলমানদের মাঝে আমি যে-চরিত্র দেখেছি, তোমার ধর্মের লোকেরা তার কল্পনাও করতে পারে না। আর এই চরিত্র তাদের শিখিয়েছে ইসলাম । তারপর রোজি একান্তভাবেই ইউকেলিসের হয়ে গেল আর উয়াইস খুজাহিদ বাহিনীতে যুক্ত হয়ে গেল। সং কক অল্প কদিনেই উয়াইস নিজের যোগ্যতার পরাকাষ্ঠা দেখাতে সক্ষম হলো । শুধু জিহাদি চেতনায় সমৃদ্ধ বীর মুজাহিদই নয়- ঘোড়সওয়ারি, তরবারিচালনা, বর্শাবাজি ও তিরন্দাজিতে বিশেষ দক্ষতার অধিকারী উয়াইস 1 তারপর একসময় তার এমন একটি প্রতিভার প্রমাণ পাওয়া গেল, শক্রদেশে গোয়েন্দাগিরি করতে ও নাশকতা চালাতে যার প্রয়োজন হয় । আমর ইবনে আস দেখলেন, আমীরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব (রাযি.) মিশরে সামরিক অভিযান পরিচালনায় নীতিগতভাবে সম্মতি জ্ঞাপন করেছেন বটে; কিন্তু জানা নেই, তিনি কবে নাগাদ এই আদেশ জারি করবেন । ফলে আপনা থেকে তিনি একটি পরিকল্পনা তৈরি করে নিলেন । একটা শঙ্কা তিনি দেখতে পাচ্ছিলেন যে, যে- রোমান বাহিনীটা শাম থেকে অত্যন্ত শোচনীয় অবস্থায় পলায়ন করেছিল, তার সেনাপতি তাদের সংগঠিত করে নেবে এবং হেরাকল শামের উপর জবাবি হামলা চালাবেন । এর একটা প্রতিকার তিনি ঠিক করে নিলেন। তিনি ভাবলেন, যেভাবে আল- জাধিরার থিস্টানরা মুসলিম বিজেতাদের বিরুদ্ধে বিদ্বোহ করে বসেছিল, তেমনি মিশরেও বিদ্বোহ করানো হবে । একদিন তিনি পরামর্শের জন্য তার অধীন সালারদের মিটিং তলব করলেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে ধারণা দিয়ে নিজের পরিকল্পনা উপস্থাপন করলেন । “মিশরের কিবতি ধ্রিস্টানদের হেরাকল ও আতরাবুনের বিরুদ্ধে উসকে দেওয়া যায়" আমর (রাযি.) বললেন- “ওখানে সবচেয়ে নির্যাতিত ও নিপীড়ত সম্প্রদায় হলো এই কিবতিরা ।' ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।