Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃ$শেষ আলো $ ৫৪ ছিল ধ্রিস্টান। বছরদুয়েক আগে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে গুরুতর আহত হয়েছিল । বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না । তার সহকর্মীরা তাকে বাচানোর কোনোই চেষ্টা করেনি । জীবনের শেষ পর্যায়ে পৌছে গিয়েছিল । মুজাহিদরা তাদের জখমিদের তুলে নিচ্ছিল । উয়াইস- যে কিনা তখনও রবিন ছিল- এক মুজাহিদের হাতজোড় করে অনুনয় করেছিল, আমাকে বীচাও । মুজাহিদ প্রথমে তাকে পানি পান করাল । তারপর অন্য একজনকে ডেকে দিয়ে নিজে চলে গেল । মুসলমান নারীরা এল এবং লোকটা খ্রিস্টান ও তাদের শত্রু দেখা সত্ত্বেও তাকে তুলে সেখানে নিয়ে গেল, যেখানে আহত মুজাহিদদের ব্যান্ডেজ-চিকিৎসা চলছিল । দু-তিন দিন পরই রবিন দীড়াবার শক্তি ফিরে পেল । আরও কদিন পর এবার সে হাটতে শুরু করল । মুসলমানদের সদাচারে রবিন খুবই প্রভাবিত হলো । কেউ তাকে শক্র বা অমুসলিম মনে করেছে এমনটা আঁচই করেনি সে । একজন মুসলমান পুরুষ তাকে পানি পান করিয়েছিল। দুজন মুসলিম নারী তাকে মৃত্যুর মুখ থেকে তুলে এনেছিল । অথচ তার সতীর্থরা, সমধর্মরা মরণাপন্ন অবস্থায় দেখেও তুলে নেওয়ার প্রয়োজন বোধ করেনি । রবিন যখন পুরোপুরি সুস্থতা লাভ করল, তখন আইনত সে যুসলমানদের যুদ্ধবন্দী । কিন্ত সেনাপতির আদেশে তাকে মুক্ত করে দেওয়া হলো । তার কারণ বোধহয় এই ছিল যে, তাকে তার আবেদনের প্রেক্ষিতে তুলে আনা হয়েছিল- গ্রেফতার করা হয়নি । এবার যখন সে মুক্তির আদেশ পেল, তখন নিজের জীবনের অনেক বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলল । বলল, আমি আপনাদের ছেড়ে যাব না; আমি মুসলমান হতে চাই । তাকে সেনাপতির কাছে নিয়ে যাওয়া হলো । তিনি কালেমা পড়িয়ে রবিনকে মুসলমান বানিয়ে নিলেন এবং নাম রাখলেন উয়াইস । উয়াইসের বাড়ি হাল্ব । রোজি উযাইসেরই গোত্রের মেয়ে । সুদর্শন যুবক উয়াইসকে তার খুবই ভালো লাগত । ধীরে-ধীরে ছেলেটা তার প্রেমাম্পদে পরিণত হলো । বিপরীতে রোজির সঙ্গে উয়াইসের হদ্যতার অবস্থা এমন একটা পর্যায়ে এসে দীড়াল যে, মেয়েটা যেন তার আত্মার সঙ্গে মিশে গিয়েছিল । কিন্তু এরই মধ্যে ঘটে গেল একটা বিপ্রব । রোজি ইউকেলিসকে পেয়ে গেল । উয়াইস তার মনবাগান থেকে হারিয়ে গেল আর উয়াইসও ইসলাম গ্রহণ করে নিজেকে ভিন্ন জগতের বাসিন্দা বানিয়ে নিল। উয়াইস জানতে পারল, রোজি এক রোমান সেনাপতির ছেলের প্রেমে আসক্ত হয়ে পড়েছে । বিষয়টাকে সে আপত্তির চোখে দেখল এবং মেয়েটার বিরুদ্ধে বেঈমানির অভিযোগ তুলল । রোজিও পরিষ্কার ভাষায় বলে দিল, তুমি ইসলাম গ্রহণ করেছ; ছ্/.911000119.0010)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।