Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫৩ ঘাটে মাঝারি সাইজের একটা নৌকা প্রস্তুত দীড়িয়ে ছিল । বৈঠাহাতে বসা ছিল মাঝিও । যে-দুজন লোক সঙ্গে যাচ্ছিল, তারা ছিল সম্ত্ান্ত পরিবারের সন্তান বটে; কিন্তু মাঝিপাড়ার অধিবাসী বলে তারাও নৌকা বাইতে জানে ভালো । নৌকাটা ছিল পালতোলা । তারা মাঝিকে বলল, তোমার যেতে হবে না; নৌকা আমরাই চালিয়ে নিয়ে যাব | মাঝি নৌকা থেকে নেমে গেল । রোজি, উয়াইস ও তার দুই সাথী নৌকায় চড়ে বসল । তারপর বাবার পাঠানো লোকদুজন উঠে এসে পাল তুলে দিল । বাবা বললেন, রাতে যথাসময়ে পৌছে আমি অনুষ্ঠানে যোগ দেব । নৌকা চলতে শুরু করল । নৌকাটা যেদিকে যেতে হবে, সেই দিকটা স্রোতের বিপরীত । বাতাস ছিল বটে; কিন্তু স্রোত ছিল অনেক তীব্র । ফলে নৌকার গতি বেশ শুথ। সূর্য ডুবে গেছে আগেই । রাত অন্ধকার হতে চলছিল । ঘাটটা ধীরে-ধীরে পিছনে সরে যাচ্ছিল । একসময় তা সাঝের আঁধারে হারিয়ে গেল । চা নৌকা আনুমানিক অর্ধেক পথ অতিক্রম করেছে । পালতোলা নৌকা স্রোত ঠেলে ধীরে-ধীরে গন্তব্যপানে এগিয়ে চলছে । বাবার লোকদুজন নৌকার মাঝে পাটাতনে বসে আছে। উয়াইস তার সঙ্গীদ্বয় ও রোজিকে নিয়ে গলুইয়ে বসা । হঠাৎ উয়াইস তার সাথীদের ইঙ্গিত করল । তিনজনই খগ্জর বের করে হাতে নিল । তাদের শিকার তিন-চার পা দূরে উপবিষ্ট | তারা ধীর পদক্ষেপে উঠে দীড়াল এবং প্রতিপক্ষের কিছু বুঝে ওঠার আগেই খঞ্জরগুলো উপর থেকে নিচে নেমে এসে তাদের হত্পিণ্ডে গেঁথে গেল । উয়াইসরা তাদের ধরে নদীতে ফেলে দিল। “এবার বলো রোজি।'- উয়াইস বলল- “আমাকে বিশ্বাস হচ্ছে, নাকি এখনও সন্দেহ আছে?" “হ্যা উয়াইস!'_ রোজি বলল- 'এখন আর আমার মনে কোনো সংশয় নেই । কিন্তু আমাকে তোমরা নেবে কোথায়?" “শাম...হালব'- উয়াইস উত্তর দিল_ “তোমার পিতামাতার কাছে । আমরা মুসলমান রোজি! আমরা মানুষের কল্যাণ চাই, ভালো কাজ করি ।' “এখানে তোমরা কী করতে এসেছিলে? রোজি জানতে চাইল । “ব্যবসা'- উয়াইস বলল- “আমাদের মালামাল এসকান্দারিয়ায় পড়ে আছে । এখানে এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে এসেছিলাম ।' উয়াইস রোজিকে মিথ্যা তথ্য দিল । ব্যবসার সঙ্গে তিনজনের একজনেও কোনো সম্পর্ক নেই । তারা ইসলামি বাহিনীর গোয়েন্দা বিভাগের সদস্য ৷ উয়াইস যুবক । ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।