Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫২ গেল, যেন মেয়েটা চিৎকার করতে-করতে হঠাৎ মরে গেছে । তার মুখের রং-রূপও একদম বদলে গেল । চোখদুটো ঠায় দীড়িয়ে গেল । যেদুজন লোক রোজিকে নিয়ে যেতে চেষ্টা করছিল, লোকটা তাদের দূরে সরিয়ে দিল । 'তুমি?'- রোজি বিস্ময়-বিষ্ষারিত চোখে লোকটাকে কানে-কানে জিজ্ঞেস করল- “তুমি রবিন না?” “রবিন ছিলাম'_ লোকটা উত্তর দিল- “আজ বহুদিন হলো, আমি রবিন নই- উয়াইস। প্রতিশোধ নেওয়ার তা হলে চমৎকার মওকা একটা পেয়ে গেছ । রোজি বলল । “ফালতু কথা বাদ দাও" তিনজনের অপর একজন বলে উঠল- “যদি বাচতে চাও, তা হলে চুপচাপ আমাদের সঙ্গে চলো ।' “আমার হৃদয়ে তোমার কোনো শক্রতা ছিল না” উয়াইস বলল- “আমি তোমার ভালবাসাকে বাঁচিয়ে রেখেছি । “এত কথা বলার জায়গা এটা নয় উয়াইস!'- অপরজন বলল- “একে ওদের কা থেকে বের করে নিয়ে চলো ।' কথোপকথটা চলছিল অতি সঙ্গোপনে- কানে-কানে । “ওহে কিবতিরা!'- উয়াইস দর্শনার্থীদের উদ্দেশ করে ঘোষণা দিল- “এই মেয়েটা নীলনদকে খুশি করতে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত । আমাদের সঙ্গে হলে ও বলির জায়গায় যেতে রাজী ।" “থামো'- বাবা এগিয়ে এসে বললেন- “তোমরা তিনজনই অপরিচিত । একজনকেও আমি চিনি না। তবে আমি আনন্দিত যে, এই পবিত্র দায়িত্বটা তোমরা নিজেদের কাধে তুলে নিয়েছ। কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার দুজন লোক দেব; তারাও তোমাদের সঙ্গে যাবে । উয়াইস ও তার সাথীরা পরস্পর মুখ চাওয়া-চাওয়া করল । “দুজন নয়'- উয়াইস বলল- “ছয়জন দিন । আমরা কিবতি । কিবতিদের আমরা ধোকা দিতে পারি না।' যেদুজন লোক রোজিকে টেনে-হেঁচড়ে নিয়ে যাচ্ছিল, বাবার ইঙ্গিতে তারা উয়াইস ও তার সাথীদের সঙ্গে যোগ দিল । উয়াইস যেন হঠাৎ জাদু করে রোজিকে কাবু করে ফেলেছে । যেখানে মেয়েটা না যেতে ছাগলখুট ধরেছিল, সেখানে এখন অবলীলায় ও স্বাচ্ছন্দে সামনের দিকে হাটছে । জনতা সামনে গিয়ে-গিয়ে তাকে ছুঁয়ে ধন্য হতে চেষ্টা করছে। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।