Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেধ আলো $ ৫১ সূর্য ডুবে গেছে । রোজিকে বাইরে নিয়ে যাওয়া হলো । জনতার কানে-কানে খবর পৌছে গেছে, সকালে নদীর কুলে যে-মেয়েটাকে পাওয়া গিয়েছিল, গত রাতে তাকে বলির জন্য নদীতে নিক্ষেপ করা হয়েছিল এবং আজ রাত তাকে আবারও ফেলা হবে । নীলনদে ডুবে তাকে মরতেই হবে । নাহয় নীল নারাজ হয়ে সব ধ্বংস করে দেবে। রোজিকে দেখার জন্য জনতা বাইরে দীড়িয়ে আছে । এই মহল্লার সব কজন বাসিন্দা কিবতি খ্রিস্টান । আর বলি স্রেফ কিবতি মেয়েদের দেওয়া হয় । তারা রোজিকে একটি পবিত্র ও বরকতময় মেয়ে মনে একনজর দেখতে উদগ্রীব । তারা জানে না, মেয়েটাকে প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে । রোজিকে বাইরে বের করে আনা হলে জনতা কেউ তার হাতে, কেউবা গায়ের পোশাকে ভক্তিসহকারে চুম্বন করতে হুটোপুটি শুরু করে দিল । 'ও এসে পড়েছে!'- কয়েকটা আওয়াজ উঠল- “বলির মেয়েটা এসে পড়েছে । আওয়াজটা এক কান থেকে আরেক কানে পৌছে গেল এবং সবার কণ্ঠে উচ্চারিত হতে লাগল, বলির মেয়ে এসে পড়েছে । শব্দগুলো রোজির কানে গিয়ে আছড়ে পড়ল | রোজি অনেকক্ষণ পর্যন্ত শুনতে থাকল, মানুষ বলছে, যে-মেয়েটা আজ রাতে বলি দেওয়া হবে, ও এসে পড়েছে । এবার সে বুঝে ফেলল, আমাকে ধোকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছেঃ আবারও আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়া হবে । “আমি যাব না'- রোজি বেঁকে বসল- “তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ!" রোজিকে নিয়ে যেতে যে-দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা রোজির বাহু চেপে ধরে সামনের দিকে নিয়ে যেতে শুরু করল । কিন্তু রোজি আমি যাব না, আমি যাব না বলে চিৎকার জুড়ে দিল। তারা রোজিকে সামনের দিকে টানছে আর রোজি ছাগলের মতো খুট ধরছে আর চিৎকার করছে । মেয়েটা একটা হুলস্ভুর কাণ্ড ঘটিয়ে চলছে । “দুজনে ধরে উচকে নিয়ে চলো'_ বাবা শাসকসুলভ কণ্ঠে বললেন- “তারপর নৌকায় তুলে নিয়ে যাও ।' রোজি বসে পড়ল । তারা দুজন রোজিকে তুলে দীড় করাতে চেষ্টা করছে। কিন্তু রোজি তাদের কাবুতে আসছে না । কক স দুপক্ষের ধস্তাধস্তির এক পর্যায়ে তিনজন লোক সামনের দিকে এগিয়ে এল এবং দুজনকে পিছনে সরিয়ে দিল । তাদের একজন রোজিকে উঠতে বলল, রোজি গলা ফাটিয়ে চিৎকার করছে। সে লোকটার পানে চোখ তুলে তাকাল আর অমনি চুপসে ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।