অনিঃশেষ আলো $ ৫০ বাবার জানা ছিল না, রোজি অলংকারগুলো খুলে তার ঘরের মহিলাদের দেখাচ্ছিল আর বলছিল, যেলোক আমাকে আমার পিতামাতার কাছে পৌছিয়ে দেবে, তাকে এই সবগুলো অলংকার দিয়ে দেব । একব্যক্তিকে সঙ্গে করে বাবা একটা ঘোড়ার পিঠে চড়ে পাদরির সঙ্গে দেখা করতে চলে গেলেন । পাদরি সেখান থেকে বেশ দূরে আরেকটি লোকালয়ে বাস করেন । রোজি গোসল করে রাতের ক্লান্তি দূর করে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল । সত ৯ ক সূর্ধটা অস্ত যেতে এখনও খানিক দেরি । এ-সময়ে বাবা ফিরে এলেন । রোজি এখনও ঘুমোচ্ছে। বাবা তার স্ত্রীকে বলল, পাদরি বলেছেন, আজ রাতেই এই মেয়েটাকে পুনরায় উক্ত জায়গায় নিয়ে নদীতে ফেলে দেওয়া হবে এবং এবার হাত- পা বেঁধে ফেলা হবে, যাতে সাতার কেটে উঠে আসতে না পারে । স্ত্রী জানাল, মেয়েটার কাছে অনেকগুলো স্বর্ণালংকার আছে, যেগুলো সে লুকিয়ে রেখেছিল । বাবা বললেন, এক্ষুনি ওকে প্রস্তুত করে অলংকারগুলো পরিয়ে দাও। যারা ওকে নিয়ে যাবে, তারা এসে পড়েছে। “ঠিক আছে; জাগিয়ে তুলে এখনই প্রস্তত করে দিচ্ছি'- স্ত্রী বলল- “নীলের কোলে তো ও আজীবন ঘুমোবেই 1 বাবার স্ত্রী কথাটা বলল রোজির কক্ষে প্রবেশ করে । ততক্ষণে মেয়েটা আপনা থেকেই সজাগ হয়ে আছে । মহিলার কথাটা তার কানে ঢুকেছে । তারপর যখন বৃদ্ধা নিয়ে যাবেন? বাবা তার স্ত্রীকে বলে রেখেছিলেন, ওকে আসল কথাটা বলা যাবে না। কিন্ত তারপরও মহিলা এমন কিছু বলে ফেলল, যার সূত্র ধরে রোজির মনে সন্দেহ তৈরি হয়ে গেল এবং সে বেঁকে বসল । বিষয়টা বাবাকে জানানো হলো । তিনি রোজিকে ফুসলাতে শুরু করলেন । বাবার মনে ভয় ধরে গেছে, মেয়েটা যখন ব্যাপারটা টের পেয়ে গেছে, তখন কোনোভাবে তথ্যটা সরকারি লোকদের কানে পৌছে যেতে পারে । তখন তো বিপত্তির সীমা থাকবে না; পুলিশ এসে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে । বাবা একজন প্রবীণ ও অভিজ্ঞ মানুষ । পরিস্থিতি এড়াতে তিনি কৌশল অবলম্বন করলেন। তিনি ম্লেহ, মমতা ও প্রতারণার জাল ব্যবহার করলেন । রোজিকে বললেন, ঠিক আছে; তুমি অলংকার পরো না। রোজি বলল, এগুলো আমি কাছে রাখবই না; আমি এগুলোর মালিক নই । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।