Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ৪৯ রোজি তার ঘটনাটা বিস্তারিত শোনাল | কেমন মানসিক অবস্থায় আস্তাকিয়া পৌছল, তারপর কীভাবে মিশর এল এবং তারপর তার জীবনের উপর দিয়ে কীরূপ ঝড় বয়ে গেল রোজি সমস্ত ঘটনার বিবরণ দিল । বাবা চুপচাপ শুনতে থাকলেন । রোজির বক্তব্য শেষ হলে বাবা তার স্ত্রীকে বললেন, একে গোসল করাও, পোশাক বদলে দাও, খাবার খাওয়ায় । তিনি রোজির মাথায় হাত রেখে পরম মমতার সঙ্গে বললেন, এই ঘরটাকে তুমি নিজের ঘর মনে করো; যথাসময়ে আমি তোমাকে তোমার ঠিকানায় পেঁছিয়ে দেব । বাবা বাইরে বেরিয়ে গেলেন এবং দু-তিনজন লোকের নাম বলে কাকে যেন আদেশ করলেন, ওদের এক্ষুনি এখানে নিয়ে আসো । সক ক বাবার বাড়িটা সুপ্রশস্ত একটা হাবেলি | এই হবেলিই প্রমাণ করছে, তিনি সমাজের উচ্চপর্যায়ের একজন লোক । তিনি হাবেলির অপর একটা কক্ষে গিয়ে বসলেন । ইতিমধ্যে সেই লোকগুলো এসে হাজির হলো, যাদের তিনি তলব করেছিলেন । তাদের একজন বলল, শুনলাম, একটা একলা মেয়েকে নাকি ধরে আনা হয়েছে? হ্যা; ও আমার ঘরেই আছে'_ বাবা বললেন- “তোমাদের আমি সেজন্য ডেকে পাঠিয়েছি । তোমরা জান, গত রাতে নীলনদে এক মেয়েকে বলি দেওয়া হয়েছিল । এ সেই মেয়ে; নদী থেকে বেরিয়ে এসেছে । নীল আমাদের কুরবানি গ্রহণ করেনি; উগরে বাইরে ছুড়ে ফেলেছে । নীল আমাদের প্রতি রুষ্ট । এখন তার প্রবাহ থেমে যাবে কিংবা এমন বান আসবে যে, আমাদের ফসলাদি সব ভেসে যাবে, লোকালয়গুলো ডুবে যাবে এবং দুর্ভিক্ষের কবলে নিপতিত হব । এ আমাদের জন্য সৌভাগ্য যে, গত রাতে আমাকেও বলির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল আর আমি মেয়েটাকে দেখে এসেছিলাম । আজ সকালে খবর এল, একটা মেয়ে নদীর কিনারায় ঘুমিয়ে আছে, যার অবস্থা বলছে, সে নদী থেকে বেরিয়ে এসেছে ।" “আমাদের জন্য কী আদেশ?' একজন জানতে চাইল । “তা পুরোহিত বলবেন'- বাবা বললেন- “আমি মেয়েটাকে তার কাছে নিয়ে যাচ্ছি । তোমাদের একজন আমার সঙ্গে চলো । একটা বিষয় আমি বুঝতে পারলাম না। বলির সময় মেয়েটাকে অনেকগুলো স্বর্ণালংকার পরানো হয়েছিল । এখন একটা জিনিসও তার গায়ে নেই! হাতের আদ্তুলে আংটিগুলো পর্যস্ত নেই! তাকে আমি কথাটা এজন্য জিজ্ঞেস করিনি, যাতে সে বুঝে না ফেলে, বলির আগে আমি তাকে দেখেছি । ও তো জানেই না, কেন ওকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল । যদি বুঝতে পারে, ওকে পুনরায় নদীতে নিক্ষেপ করা হবে, তাহলে ও এখান থেকে উধাও হয়ে যাবে ।' অনিঃশেষ আলো-২/৪ ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।