অনিঃশেষ আলো $ ৪৮ ওখানে ভাষার কোনো সমস্যা ছিল না। মিশরেও আরবির প্রচলন আছে । বলার ভঙ্গিতে কিছু ব্যবধান আছে এ-ই যা পার্থক্য । “আমাদের বাবা আসছেন'- ওই লোকটি বলল- “আমরা সবাই খরিস্টান- কিবতি খ্রিস্টান ।' “আমিও কিবতি ।' রোজি লোকগুলোর সঙ্গে আত্মীয়তা পোক্ত করার মানসে মিথ্যা বলল। খানিক পরই একলোক ঘোষণার মতো করে বলে উঠল, সরো, সরো; বাবা আসছেন । সবাই এমনভাবে পিছনের দিকে সরে গেল যে, একদিক দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল । সেই পথে একজন প্রবীণ লোক রোজির সামনে এসে দীড়াল । পরনের পোশাক ও হাটার ধরনে বোঝা যাচ্ছিল, সমাজের উচ্চ মর্যাদার কেউ হবেন । কিন্ত রোজিকে দেখে তিনি সহসা যেন চমকে উঠলেন । এমনভাবে চকিত হয়ে উঠলেন যে, কয়েক পা দূরেই থমকে দাঁড়িয়ে গেলেন এবং চেহারাটা তার এমনভাবে বদলে গেল, যা তিনি লুকোতে পারছিলেন না। 'আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাচ্ছি'- বাবা বললেন- “ওখানে আমার স্ত্রী আছে, দুটা মেয়ে আছে, এক পুত্রবধূ আছে । “আমি এমন ঘরেই যেতে চাই, যেখানে মেয়েরা আছে ।' রোজি বলল । বাবা তাকে সঙ্গে করে রওনা হলেন । রোজি আশপাশটার পরিসংখ্যান নিল। একদিকে নীলনদ | কুলে ছোট-বড় অনেকগুলো নৌকা বীধা ৷ সামান্য দূরে সম্মুখে আরও কয়েকটা পালতোলা নৌকা দাঁড়িয়ে আছে। এইমাত্র কুলে ভিড়া এক-দুটা নৌকা থেকে কিছু লোকজন নামছে । কোনোটাতে আবার মানুষ আরোহণ করছে। এটা একটা জেটি, যেখান থেকে মানুষ নদীটা পারাপার হয়ে থাকে । নদী থেকে আড়াই/তিন ফার্লং দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। ওখানে ছোট-বড় ঝুপড়িঘরও আছে আবার উন্নতমানের পাকা ঘরও আছে । এটা নৌকার মাঝি-মাল্লা ও জেলেদের বসতি ৷ এলাকার নাগরিকরা সবাই খিস্টবাদের অনুসারী । এতক্ষণে জেটিতে লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে। বাবার পদমর্যাদা গোত্রপতির মতো । ধর্মপরিচয়ে কিবতি খ্রিস্টান । এই গোষ্ঠীতেও তিনি নেতার মর্যাদায় অধিষ্ঠিত । রোজির সঙ্গে কোনো কথাবার্তা না হলেই তিনি তাকে নিজের ঘরে নিয়ে গেলেন এবং একটা কক্ষে বসালেন । তারপর ঘরের মহিলাদের ডেকে রোজিকে বললেন, এবার তুমি এদের তোমার কাহিনী শোনাও । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।